শিরোনাম
◈ আই‌পিএ‌লের দল আরসিবি কিন‌তে ম্যানচেস্টার ইউনাই‌টে‌ডের মা‌লিক দাম বল‌লেন ১৮ হাজার কো‌টি টাকা  ◈ লাহোরে আইসিসি ও পিসিবি-র জরুরি বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন বুলবুল ◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও)

প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:২৪ বিকাল
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএলের চ্যাম্পিয়নরা পাবে ২ কোটি

স্পোর্টস ডেস্ক: শুক্রবার ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামছে বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগের (বিপিএল)। দেশের সবচেয়ে জমকালো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের প্রাইজমানি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গত আসর থেকে চলতি আসরের প্রাইজমানিতে কোনো পরিবর্তন আসেনি। এবারও চ্যাম্পিয়ন দল পাবে দুই কোটি টাকা এবং রানার্স আপ দল পাবে এক কোটি টাকা। আসরের সেরা খেলোয়াড় পাবেন ১০ লাখ টাকা।

এছাড়া আসরের সর্বোচ্চ উইকেট শিকারী ও সেরা রান সংগ্রাহক পাবেন ৫ লাখ টাকা করে। ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড়ও পাবেন সমান অর্থ পুরস্কার ৫ লাখ টাকা। আসরের সেরা ফিল্ডার পাবেন ৩ লাখ টাকা।

শুক্রবার (১ মার্চ) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায় ম্যাচটি মাঠে গড়াবে।

এরআরবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়