শিরোনাম
◈ শাপলা চত্বর থেকে চট্টগ্রামের পথে ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ ◈ যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পরিণতি কী, জানালেন তিন বিশেষজ্ঞ ◈ রাজধানীতে শিশু অপহরণের অভিযোগ, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল ◈ বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ ◈ তিন দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রপাত, কোথাও ভারী বর্ষণের আভাস ◈ নবম পে-স্কেলের গেজেট নিয়ে শেষ মুহূর্তে জটিলতা ◈ 'দেশের মানুষের কোনো উপকারে আসেনি': ভারতীয় কোম্পানিকে ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার প্রেসিডেন্টের ◈ 'I'm Sorry Sir' লিখে চীনা ব্যবসায়ীর কোটি টাকা নিয়ে গাড়িচালক উধাও! ◈ পাকিস্তানের বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ জন নিহত, চলছে তল্লাশি ◈ জলবায়ু ও যুদ্ধের ধাক্কা, বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০১:৩৪ দুপুর
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২১ বলে সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড গড়লেন আসজাদ

আসজাদ বাট

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট খেলায় অনেক রেকর্ডের কথাই শোনা যায়। তবে অবিশ্বাস্য হলেও মাত্র ২১ বলে সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস গড়লেন স্পেনের ক্রিকেটার আসজাদ বাট। এমন দানবীয় ইনিংস তিনি সাজিয়েছেন ১৮টি ছক্কা এবং ৪টি চারে। সবমিলিয়ে ২৭ বলে ১২৮ রান করে দলকে জিতিয়েছেন এই হার্ড হিটার ব্যাটার।

চলমান টি-টেন লিগে কাটালুনিয়া ড্রাগন্সের বিপক্ষে সোহাল হসপিটালেট ম্যাচে এই রেকর্ড গড়েছেন আসজাদ। ১০ ওভারে আসজাদের দলের দরকার ছিল ১৫৬ রান। সেই রান ৫.৩ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় হসপিটালেট। যেখানে ১২৮ করে একাই ম্যাচের ভাগ্য নির্ধারণ করেন আসজাদ।-চ্যানেল২৪

এর আগে এই  টি-টেন লিগে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিলো শের আলির। মার্সটা সিসি’র বিপক্ষে তিনি ২৫ বলে সেঞ্চুরি করেছিলেন। এবার সেই রেকর্ড ভেঙে নিজের করে নিলেন আসজাদ।
অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম শতরানের রেকর্ডটি ছিলো দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্সের। তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ বলে শতরান করেছিলেন।

টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম শতরানের মালিক নেপালের কুশল মল্লা। ৩৪ বলে শতরান করেছিলেন তিনি। টেস্টে দ্রুততম শতরানটি করেছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। নিউজিল্যান্ডের সাবেক এই ব্যাটার ৫৪ বলে সেঞ্চুরি করেছিলেন।

এফএ/ এমটি

  • সর্বশেষ