শিরোনাম
◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০১:২৬ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তানকে হারিয়ে শ্রীলঙ্কার সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্থানকে ১৫৫ রানের ব্যাবধানে হারিয়েছে স্বাগতিকরা। এতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করলো লঙ্কানরা। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৭৪ বলে ৯৭ রানের ইনিংস খেলেন চারিথ আসালাঙ্কা।

রোববার পাল্লেকেলেতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩০৬ রানের পুঁজি পায় শ্রীলঙ্কা। লক্ষ্য তাড়া করতে নেমে ৩৩.৫ ওভারে ১৫৩ রানে গুটিয়ে যায় আফগানরা। ফলে ১৫৫ রানে জয় পায় শ্রীলঙ্কা।

দুর্দান্ত ফিফটি হাঁকান অধিনায়ক কুশল মেন্ডিস। ৬ বাউন্ডারি ১ ছক্কায় ৬৫ বলে ৬১ রান করেন তিনি। সাদিরা সামারাবিক্রমা ৬১ বলে ৫২ রানের ইনিংস খেলেন। আরেকটি ফিফটি আসে জেনিথ নিয়ানেজের ব্যাট থেকে। ৪৮ বলে ৫০ করেন তিনি।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি আফগানিস্তানের ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। ২০ বলে ৮ রান করে ফেরেন তিনি। এরপর দলের হাল ধরেন ইব্রাহিম জাদরান ও রহমত শাহ। ৯৭ রানের দারুণ জুটি করে দলকে সামনে এগিয়ে যান তারা। দুইজনেই হাঁকান ফিফটি। ৭৬ বলে ৫৪ রান করে আউট হয়ে যান ইব্রাহিম।

এরপর বেশিক্ষণ টিকতে পারেননি রহমত শাহও। ৬৯ বলে ৬৩ রান করে সাজঘরের ফেরেন তিনি। শেষ দিকে ২৫ রান করতেই পড়ে যায় ৮ উইকেট। ফলে বিশাল হারেই সিরিজ খুইয়ে ফেলে আফগানিস্তান। শ্রীলঙ্কার হয়ে ২৭ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।

এফএ/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়