শিরোনাম
◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ, আগামী সপ্তাহে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী ◈ সম্পত্তি লিখে দিলেও থাকবে বাবা-মায়ের অধিকার, সম্পত্তি আইনে আসছে যুগান্তকারী সংশোধন ◈ কোনো ওষুধ নেই, নেই টিকাও! পৃথিবীর বুকে হাজির আরেক ভয়ংকর মহামারি? ◈ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক ◈ ৭৫ বছর পর সৌদিতে পূর্ণ সূর্যগ্রহণ, ছয় মিনিট ঢেকে থাকবে সূর্য ◈ ইনফা‌ন্তি‌নোর উদ্দে‌শ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী, ভুল ব্যক্তি ফিফার নেতৃত্ব দিচ্ছে, অবিলম্বে তার পদত্যাগ করা উচিত ◈ ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেল এ রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’ ◈ বোমা আতঙ্কে ৫২ মিনিট বন্ধ ছিল মিরপুর-১০ মেট্রো স্টেশন, তল্লাশিতে মিলল পান-জর্দার কৌটা (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৬, ১১:১৮ রাত
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও)

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দাবি করেছেন, ‘ডিপ স্টেট’ তাঁদের ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল। তিনি বলেছেন, ‘আমরা (অন্তর্বর্তী সরকার) যখন সরকারের দায়িত্বে ছিলাম, শুরুর দিকে আমাদেরকে বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, যাদেরকে ডিপ স্টেট বলা হয়, তাদের থেকে আমাদের অফার করা হয়েছিল—‘‘আপনারা শেখ হাসিনার যে মেয়াদ আছে, ২০২৯ সাল পর্যন্ত শেষ করেন। আমরা আপনাদের সহযোগিতা করব।’’’

রাজধানীতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ বৃহস্পতিবার বিকেলে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠিত বিশেষ আলোচনা সভায় এ দাবি করেন আসিফ মাহমুদ।

আসিফ বলেন, ‘তাদের (ডিপ স্টেটের) কিছু শর্ত ছিল, তাদেরকে কিছু কিছু জায়গায় ফ্যাসিলিটেট (সুবিধা) করা। তারা রোডম্যাপ করে নিয়ে আসছিল যে, বিএনপির নেতাদের সাজা আছে। সাজা থাকলে সাধারণভাবে নির্বাচন দিলেও তারা নির্বাচন করতে পারবে না। আদালতের তারিখ ঘুরিয়ে ঘুরিয়ে তাদের সাজাগুলো আদালতের মাধ্যমে দীর্ঘ করা। (প্রধানমন্ত্রী) তারেক রহমানের নিজের নামে সাজা ছিল। তিনি যদি সাজাপ্রাপ্ত অবস্থায় থাকতেন, নির্বাচন হলেও তিনি অংশ নিতে পারতেন না। তারা (ডিপ স্টেট) পুরো স্ট্র্যাটেজি (কৌশল) আমাদেরকে সাজিয়ে দিয়েছিল—কীভাবে ক্ষমতায় থাকা যায়, তাদের সঙ্গে একধরনের দর-কষাকষির সমঝোতার ভিত্তিতে। আমরা সেটাতে সায় দিইনি।’

এনসিপির মুখপাত্র জানান, তাঁরা কেবল একটি সুষ্ঠু নির্বাচন চেয়েছিলেন। নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়, সে জন্য নিজেরা আগ বাড়িয়ে অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করেছিলেন। তিনি বলেন, ‘আমরা দেখলাম, বিগত সরকারের দুজন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তি বর্তমান সরকারের মন্ত্রী পদমর্যাদায় আছেন। যদিও এই সরকার দলই সে সময় আমাদের পদত্যাগ চেয়েছিল। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের (সমান সুযোগ) একধরনের যুক্তি দাঁড় করিয়েছিল। তারাই আগের সরকারের গুরুত্বপূর্ণ দুজন দায়িত্বশীলকে তাদের মন্ত্রী হিসেবে নিল।’

আসিফ মাহমুদ আরও বলেন, এটা বোঝা যায়, তারা নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ডকে ক্ষতিগ্রস্ত করেছে। বিভিন্ন ক্ষেত্রে সুবিধা পাওয়ার জন্য এই মানুষগুলোকে পুরস্কৃত করে তাঁদের ব্যবহার করেছে।

সাংবিধানিক ধারাবাহিকতার প্রসঙ্গ তুলে আসিফ জানান, ডিপ স্টেট বলে পরিচিত সংস্থাগুলোর প্রস্তাব গ্রহণ করলে তাঁদের পক্ষে সাংবিধানিক ধারাবাহিকতার বয়ান উৎপাদিত হতো। তিনি বলেন, ‘ডিপ স্টেট এজেন্সি যদি সঙ্গে থাকত, তাহলে সবাই বলতে পারত, সংবিধান অনুযায়ী ২০২৯ সালে নির্বাচন হওয়া উচিত। তাহলে সরকার থাক ২০২৯ সাল পর্যন্ত। আমরা সেই সমঝোতা করি নাই।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম প্রমুখ। উৎস: আজকের পত্রিকা ও মাছরাঙ্গা নিউজ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়