শিরোনাম
◈ নেতানিয়াহুর সঙ্গে বিরল ফোনালাপ আমিরাত প্রেসিডেন্টের ◈ মধ্যপ্রাচ্য উত্তেজনা: শাহ আমানত বিমানবন্দরে আরও ১৪ ফ্লাইট বাতিল ◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড়

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৩, ১১:২৯ রাত
আপডেট : ১২ ডিসেম্বর, ২০২৩, ০৩:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ জানুয়ারি ভারতের বিরুদ্ধে

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ( আইসিসি) দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে। আগামী ১৯ জানুয়ারি আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র ম্যাচ দিয়ে শুরু হবে

আসরটি। পরদিনই বাংলাদেশ মাঠে নামবে ভারতের বিপক্ষে। 
আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর বসবে ১৬ দল নিয়ে। বাংলাদেশ আছে এ’ গ্রুপে। সেখানে ভারত ছাড়াও বাংলাদেশ খেলবে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড আছে গ্রুপ ‘বি’ তে। 

গ্রুপ সি’ তে আছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। এছাড়া গ্রুপ ডি’ তে আছে আফগানিস্তান, পাকিস্তান, নিউজিল্যান্ড ও নেপাল। চার গ্রুপ থেকে সেরা তিন দল নিয়ে হবে সুপার ১২। প্রতি গ্রুপ থেকে সেরা দুই দল নিয়ে হবে সুপার সিক্স। সেখান থেকে চার দল সেমিফাইনাল খেলবে। 

এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। কিন্তু বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপের দায়ে লঙ্কান ক্রিকেট বোর্ডকে সাময়িক স্থগিত করেছে আইসিসি। যে কারণে আসরটি সরে দক্ষিণ আফ্রিকায় চলে যায়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়