শিরোনাম
◈ তারেক রহমানের আগমন ঘিরে বরিশালে নেতাকর্মীদের ঢল, বেলস পার্ক মাঠে সাজ সাজ রব ◈ আজ তিস্তাপাড়ে যাচ্ছেন জামায়াতের আমির শফিকুর রহমান ◈ “সাপ ও ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো”: এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য ফাঁস ◈ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট ◈ ভোটার তালিকায় আজব কাণ্ড: এক বাবার ‘৩৮৯ সন্তান’ ◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৩, ০৬:০৩ বিকাল
আপডেট : ৩০ নভেম্বর, ২০২৩, ০৬:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলতে দেশ ছেড়েছে পাকিস্তান দল

সাঈদুর রহমান: অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দেশ ছেড়েছেন বাবর-রিজওয়ানরা। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে ক্রিকেট পাকিস্তান।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের লাহোর থেকে বৃহস্পতিবার সকালে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে পাকিস্তান দল। শুক্রবার সকালে সেখানে পৌঁছানোর কথা রয়েছে। এরপর দুই দিন বিশ্রামে থাকবেন পুরো দল।

আগামী রোববার  ও সোমবার দুই দিন অনুশীলন করার সুযোগ পাবে পাকিস্তান দল। এরপর ৬ ডিসেম্বর পিএল একাদশের বিপক্ষে চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান। তার  আগে ৫ ডিসেম্বর ক্যাপ্টেন্স মিট্স অনুষ্ঠানে যোগ দিবেন দুই দলের অধিনায়ক। সেখানে ট্রফি নিয়ে ফটোসেশন করবেন। অজিদের পিএল একাদশের অধিনায়ক হিসাবে থাকবেন নাথান ম্যাকসুইনি ও পাকিস্তান টেস্ট দলের সদ্য দায়িত্ব পাওয়া শান মাসুদ।

এরপর ১৪ ডিসেম্বর নিজেদের প্রথম টেস্ট ম্যাচ খেলতে শক্তিশালী অজিদের বিপক্ষে মাঠে নামবে দ্য গ্রীন ম্যানরা। রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: এল আর বাদল

এসআর/এলআরবি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়