শিরোনাম
◈ বিশ্ববাজারে প্রতিযোগিতা বাড়ায় নতুন কৌশল নিচ্ছে বাংলাদেশের পোশাক শিল্প ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে তেল অবকাঠামো লক্ষ্যবস্তু, বিশ্ব অর্থনীতিতে শঙ্কা ◈ অর্থ সংকট থাকলে সরকার বন্ড দিতে পারে: বিআইপিপিএ ◈ সরবরাহ সংকট কাটেনি, তেল নেই অনেক পাম্পেই ◈ যুদ্ধের ছায়া প্রবাসজীবনে, দেশে উদ্বেগে পরিবার ◈ বেসরকারি ৪ ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ ◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৩, ০৬:৩৪ বিকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৩, ০৬:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাহুল দ্রাবিড়সহ সকল কোচিং স্টাফদের সঙ্গে চুক্তি নবায়ন করেছে বিসিসিআই 

সাঈদুর রহমান: ঘরের মাঠে টানা দশ ম্যাচ জিতে বিশ্বকাপের ফাইনালে উঠেছিলো স্বাগতিক ভারত। তবে শেষ পর্যন্ত শিরোপা ঘরে তুলতে পারেননি রোহিত-কোহলিরা। এই দলটির দায়িত্বে ছিলেন হেড কোচ রাহুল দ্রাবিড়। বিশ্বকাপের পর বিসিসিআইয়ের সঙ্গে চুক্তি নবায়ন করতে চাননি এই ভারতীয় কোচ। তবে শেষ পর্যন্ত আবারো রোহিতদের দায়িত্ব নিলেন দ্রাবিড়।

রাহুল দ্রাবিড়সহ তার কোচিং প্যানেলের সকল স্টাফদের সঙ্গে চুক্তি নবায়ন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বুধবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

চলতি মাসেই বিসিসিআইয়ের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের কোচিং প্যানেলের সদস্যদের। তবে তার একদিন আগেই চুক্তি নবায়ন করেছে বিসিসিআই।

কিন্তু নতুন চুক্তির মেয়াদ কতদিন তা এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে আসন্ন ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্টে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত রোহিত-কোহলিদের কোচের দায়িত্ব পালন করবেন রাহুল দ্রাবিড়।

এর আগে ২০২১ সালের নভেম্বরে ভারতের জাতীয় দলের হেড কোচের দায়িত্ব পেয়েছিলেন রাহুল দ্রাবিড়। এই দুই বছরে রাহুলের অধীনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, এশিয়া কাপ শিরোপা ও সম্প্রতি বিশ্বকাপের ফাইনালে উঠেছিলো ভারত। তবে এশিয়া কাপ ছাড়া আর কোনো শিরোপা জিততে পারেনি রোহিতরা।

এই বিবৃতিতে কোচ রাহুল দ্রাবিড় নিয়ে বলা হয়েছে, তার (রাহুল) সঙ্গে আমাদের এই দুই বছরের পথ চলাটা ছিলো অসাধারণ। আমরা অনেক উত্থান ও পতনের সাক্ষী হয়েছি। ড্রেসিং রুমে অনেক ভালো সময় পার করেছে ক্রিকেটাররা। আমাদের দলের অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে। তাদের নিয়ে সঠিক পরিকল্পনা সাজাতে আমরা (রাহুল) তাকে আবারো ফিরিয়েছি। সম্পাদনা: এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়