শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৩, ০২:৪৬ দুপুর
আপডেট : ২০ নভেম্বর, ২০২৩, ০২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফাইনালে আমরা ভয় পেয়ে খেলেছি এটা বিশ্বাস করি না: দ্রাবিড়

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই ভালো শুরু পেয়েছে ভারত। যেখানে বিশেষ ভূমিকা পালন করেছে দলের অধিনায়ক রোহিত শর্মা। পুরো আসরজুড়ে বিধ্বংসী ছিলেন এই ডান হাতি ব্যাটার। কিন্তু এরপর অনেক সময়ই ভারতের খেলা স্লো হয়ে গেছে। ফাইনালেও হয়েছে তেমনই। ৩১ বলে ৪৭ রান করে আউট হন রোহিত শর্মা।  

পরে আরও কয়েকজন রান পেলেও দ্রুতগতি ছিল না তাতে। ১০৭ বল খেলে ৬৬ রান করে আউট হন লোকেশ রাহুল। কোহলি ৫৩ রান করতে খেলেছেন ৬৪ বল। ফাইনালের পর প্রশ্ন ছিল ভারতের কোচ রাহুল দ্রাবিড়ের কাছে, তারা কি একটু ভয় পেয়ে খেলেন?

উত্তরে দ্রাবিড় বলেন, আমি এটা বিশ্বাস করি না যে এই টুর্নামেন্টে ভয় নিয়ে খেলেছি। এই ফাইনাল ম্যাচেও ১০ ওভারে ৮০ রান ছিল আমাদের। এরপর আমরা উইকেট হারিয়েছি। যখন আপনি উইকেট হারাবেন, আপনার কৌশল ও টেকটিকস বদলাতে হবে। আমরা এই টুর্নামেন্টে ওটাই করেছি। সূত্র: ক্রিকইনফো

ফাইনালে নামার আগে পরিষ্কারভাবেই ফেভারিট ছিল ভারত। এই বিশ্বকাপে আগের ১০ ম্যাচের একটিতেও হারেনি তারা। কোনো দল সেভাবে ম্যাচ ক্লোজও করতে পারেননি। একদম ফাইনালে এসে ম্যাচ হেরে যাওয়ার ধাক্কাটা কেমন?

রাহুল বলেন, আমরা ফেভারিট ছিলাম কারণ আমরা ভালো খেলেছি কিন্তু আপনাকে এটাও মানতে হবে অস্ট্রেলিয়া খুব ভালো দল। তারাও ফাইনাল খেলতে এসেছিল টানা আট ম্যাচ জিতে। আমাদের এ নিয়ে কোনো সংশয় ছিল না কঠিন ম্যাচ হবে। এমনিতে আমাদের আত্মবিশ্বাস ছিল যদি ভালো খেলি তাহলে সঠিক ফলটা পাবো। কিন্তু দুর্ভাগ্যবশত, নির্দিষ্ট দিনে তারা আমাদের চেয়ে ভালো খেলেছে। রিপোর্ট: সাঈদুর রহমান

এসআর/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়