শিরোনাম
◈ শুধু সনদনির্ভর শিক্ষা নয়, গবেষণা ও প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ে একাধিক সুপারিশ কমিটির ◈ মাইকিং করে বাণিজ্যমেলার মাঠে ভাঙচুর, ভেকু দিয়ে গেট ভাঙছেন শেকৃবি শিক্ষার্থীরা: মাঠ বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দেওয়ার দাবি ◈ মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট নিয়ে যে নতুন সিদ্ধান্ত ◈ এবার বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড আড়াই ঘণ্টা পোশাক শ্রমিকদের অবরোধ ◈ জাতীয় নিরাপত্তা শুধু সামরিক প্রস্তুতি নয়, প্রয়োজন শক্তিশালী প্রতিষ্ঠান: রাষ্ট্রপতি ◈ মেসি জাদুতে জয়, চ্যাম্পিয়ন্স কাপে ইন্টার মায়ামি ◈ পোশাকশিল্পে অস্থিরতায় ক্রয়াদেশ হারানোর শঙ্কা, ভাঙচুরে ভাড়াটে লোক ব্যবহারের অভিযোগ; ২৪ ঘণ্টায় আন্দোলন বন্ধের আশ্বাস, গ্রেপ্তার নেতাদের মুক্তি দাবি ◈ আজ রাতেই অন্ধ্র উপকূলে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, বাংলাদেশের ৪ সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ◈ ভূমিকম্প মোকাবিলায় পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ এবং জরুরি উদ্ধার সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০৫ জুন, ২০২৩, ১১:০৭ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৩, ০১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হার্ভার্ডে গিয়ে কোরান উপহার রিজওয়ানদের!

রাশিদুল ইসলাম: ঝড় তুলে দিল পাকিস্তানি ক্রিকেটারদের ঘটনা। হার্ভার্ডে গিয়ে সময়টা ভালোই কাটালেন পাকিস্তানের জাতীয় দলের দুই তারকা বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান। হার্ভার্ড বিজনেস স্কুলে সম্প্রতি নিজেদের নাম নথিভুক্ত করেছেন দুই পাক তারকা। ক্রীড়া, গণমাধ্যম, খেলাধুলো বিষয়ে হাভার্ডের একজিকিউটিভ এডুকেশন প্রোগ্রামে নাম লিখিয়েছেন দুজনে। বস্টনের ম্যাসাচুসেটসে বিশ্বখ্যাত এই ইনস্টিটিউটিশনে এডুকেশন প্রোগ্রাম হয়ে গেল ৩১ মে থেকে ৩ জুন পর্যন্ত। ইন্ডিয়ান এক্সপ্রেস

নিজেদের স্পেশ্যাল সেশনের বিষয়ে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের জানিয়েছেন পাকিস্তান ক্যাপ্টেন বাবর আজম। টুইটারে ছবি পোস্ট করে লিখেছেন, “বেশ কয়েকজন চিন্তাশীল দৃঢ়চেতা মানুষের সঙ্গে সাক্ষাৎ হল যাঁরা এই বিশ্বকে বদলাতে চান।”

বাবরের একজন মহিলা সহপাঠিনী ছবি পোস্ট করে লিখেছেন, “ক্রিকেটার হিসাবে নিজের পরবর্তী কেরিয়ার খুঁজছি।” উইকেটকিপার-ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ান হাভার্ড বিজনেস স্কুলের একজন শিক্ষককে পবিত্র ধর্মগ্রন্থ কোরান উপহার দিয়েছেন।

এর আগে একাধিক শীর্ষস্থানীয় ক্রীড়াবিদ এই এডুকেশন প্রোগ্রামে এসেছেন। কাকা, এদুইন ভ্যান ডার সার, জেরার্ড পিকে, অলিভার কানদের মত নক্ষত্রদের সঙ্গে দেখা গিয়েছে এনবিএ সুপারস্টার ডার্ক নুইচজি, ক্রিস পল, পল গ্যাসলকে।

  • সর্বশেষ