শিরোনাম
◈ প্রবাসীদের আইন মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর, বন্দিদের মুক্তিতে কূটনৈতিক তৎপরতার আশ্বাস ◈ নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র ও যুবদল নেতা সজীব ডিএমপির ডিবি হেফাজতে ◈ বাংলাদেশ-ভারত সীমান্তে বিজেপির জয়ে উদ্বেগ বাড়ছে ◈ মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, কুয়ালালামপুরে উষ্ণ অভ্যর্থনা ◈ সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা শুরু ◈ ডিগ্রি আছে, চাকরি নেই: বাংলাদেশে কেন বাড়ছে শিক্ষিত বেকার ◈ কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ বাংলাদেশির ◈ টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রি‌জে স্বাগ‌তিক বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া ◈ সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার ◈ এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: এস এম জিয়াউদ্দিন হায়দার

প্রকাশিত : ০৩ জুন, ২০২৩, ০৩:০২ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৩, ০৩:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এইচপির ব্যাটিং কোচের দায়িত্ব পেলেন হান্নান সরকার

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ যুব দলের নির্বাচকের দায়িত্ব পালন করছেন অনেকদিন ধরেই। ভালোভাবেই নির্বাচকের দায়িত্ব পালনের পাশাপাশি এবার আরো একটি নতুন দায়িত্বে যুক্ত হচ্ছেন সাবেক ক্রিকেটার হান্নান সরকার। সম্প্রতি বাংলাদেশ হাই-পারফরম্যান্স ইউনিটের (এইচপি) ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন হান্নান। রাজশাহীতে শনিবার থেকে এইচপির অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে। সূত্র: ঢাকা পোস্ট

প্রধান কোচ ডেভিড হেম্পের অধীনে শুরু হয়েছে এই অনুশীলন। প্রথমদিনই দলের সঙ্গে যুক্ত হয়েছেন হান্নান। গণমাধ্যমে নিজের ভবিষ্যতের কথা জানিয়েছেন , পরবর্তীতে যুক্ত হতে চান পূর্ণাঙ্গ কোচিং পেশায়। ফলে সেই প্রক্রিয়া এখন থেকে শুরু করেছেন সাবেক এই ক্রিকেটার।

হান্নান বলছেন, আপাতত কাজ শুরু করেছি, সামনে তো অনূর্ধ্ব-১৯ দলের দক্ষিণ আফ্রিকা সিরিজ রয়েছে। 

এরপর সেখানে যাবো। কাজ করবো কিছুদিন, মূলত এই বছরটা এইচপিতে থাকার প্ল্যান আছে। পরে আবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ রয়েছে সামনে। তাদের পাশাপাশি এইচপি ইউনিটটা একসঙ্গে মিলিয়ে করব, যদিও দুটার সময় মিলে আরকি। খেলার আগে ক্যাম্প হলে থাকব। ভবিষ্যতে কোচিংয়ে শিফট হব, সে কারণে এখন থেকেই কাজ শুরু করা আরকি।

এর আগে এইচপির জন্য মনোবিদ ডেভিড স্কটকে এবং হেম্পকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়। তারও আগে ঘোষণা করা হয় ২৫ সদস্যের এইচপি স্কোয়াড। প্রথমবারের মতো ডাক পেয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দারুণ পারফর্ম করা বেশ কয়েকজন ক্রিকেটার। এর মধ্যে রয়েছেন টিপু সুলতান, নাঈম আহমেদ, আসাদুল্লাহ আল গালিবের মতো ক্রিকেটাররা। এছাড়া ফার্স্ট ডিভিশনে নজর কাড়া পারফর্ম করা আরিদুল ইসলাম আকাশও রয়েছেন এই ক্যাস্পের দলে। রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: এল আর বাদল

এসআর/এলআরবি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়