শিরোনাম
◈ এনসিপির ‘নারীশক্তি’র আত্মপ্রকাশ আজ, নেতৃত্বে আছেন যারা ◈ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদ নিচ্ছে না জামায়াত ◈ নিউক্যাসলকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ম্যানচেস্টার সিটি ◈ এবার ওয়ার্ক পারমিট ভিসা চালু নিয়ে সুখবর দিল যে দেশ ◈ আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি ◈ ‌বিলবাও‌য়ের বিরু‌দ্ধে বার্সেলোনার ঘাম ঝরানো জয় ◈ বাংলাদেশে তেলের মজুত এশিয়ার মধ্যে সর্বনিম্ন ◈ তেহরান বিমানবন্দরে ১৬টি বিমান ধ্বংস করা হয়েছে: ইসরায়েল ◈ ইরানি নৌবাহিনীর ৪২টি জাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের ◈ ভয়ভীতি দেখানো ও মানহানির অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন আবেদন করেছেন মির্জা আব্বাস

প্রকাশিত : ২৫ মে, ২০২৩, ১০:৩৯ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২৩, ১০:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টানা ১২ ম্যাচ জয়ের পর হোঁচট খেলো চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি

ম্যানচেস্টার সিটি

স্পোর্টস ডেস্ক: টানা জয়ের খেতাবটা ধরে রাখতে পারলো না ম্যানচেস্টার সিটি। তবে ম্যাচ হারেনি তারা। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের সঙ্গে ড্র করেছে ম্যানসিটি। আর চেনা আঙিনায় ম্যানসিটির বিরুদ্ধে আক্রমণের পসরা মেলে উজ্জীবিত ফুটবল খেললো তারা। মূল্যবান এক পয়েন্ট পেয়ে আগামী মৌসুমে ইউরোপা লিগে খেলা নিশ্চিত করলো ব্রাইটন। - গোল ডটকম

ব্রাইটনের মাঠে বুধবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ফিল ফোডেন সিটিকে এগিয়ে নেওয়ার পর সমতা টানেন হুলিও এনসিসো। আগেই শিরোপা জেতা সিটি লিগে টানা ১২ জয়ের পর পয়েন্ট হারাল।

আক্রমণে ব্রাইটনের দাপটের প্রমাণ মেলে পরিসংখ্যানেও। ৩৮ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য মোট ২০টি শট নেয় তারা, যার ৭টি ছিল লক্ষ্যে। বিপরীতে সিটির ১৩ শটের ৪টি লক্ষ্যে ছিল। ২০১৯ সালের ডিসেম্বরে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের (২১) পর এই প্রথম কোনো দল সিটির বিপক্ষে লিগ ম্যাচে গোলে ২০টি শট নিতে পারলো।

৩৭ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ব্রাইটন। শেষ রাউন্ডে যাই ঘটুক না কেন, তাদের অবস্থানের পরিবর্তন হবে না। ৫৮ পয়েন্ট নিয়ে সাতে অ্যাস্টন ভিলা। ৬৬ পয়েন্ট নিয়ে পাঁচে আছে লিভারপুল। চ্যাম্পিয়ন সিটির পয়েন্ট ৮৯।

এলআরবি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়