শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৩, ০২:০৭ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২৩, ০২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিয়ামিতে শেষআটেই বিদায় সাবালেঙ্কার 

সাবালেঙ্কার 

তারিক আল বান্না: বিশ্বের দুই নম্বর মহিলা টেনিস তারকা বেলারুশের আরিনা সাবালেঙ্কা সেমিফাইনালে উঠার আগেই মিয়ামি ওপেন থেকে বিদায় নিয়েছেন। রুমানিয়ার অবাছাই খেলোয়াড় সোরানা চিরস্তিয়া সরাসরি ৬-৪ ও ৬-৪ সেটে সাবালেঙ্কাকে পরাজিত করেন কোয়ার্টার ফাইনাল ম্যাচে।

এই জয়ের ফলে চিরস্তিয়া ১০ বছর অপেক্ষার পর পুনরায় কোনো ডব্লিউটিএ আসরের সেমিফাইনালেন উঠলেন। এর আগে অ্যানাস্থিয়া পাভলুচেনকোভা ১১ বছর পর সেমিফাইনালে উঠেছিলেন। অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন সাবালেঙ্কাকে হারিয়ে ৩২ বছর বয়সী চিরস্তিয়ার টেনিস ক্যাারিয়ারের এটা ছিল সবচেয়ে চমকপ্রদ জয়। বিশ্বের সেরা তিন খেলোয়াড়ের কাউকে প্রথমবারের মতো হারানোর গৌরব অর্জন করলেন চিরস্তিয়া। 

চিরস্তিয়া সেমিফাইনালে খেলবেন পেত্রা কেভিতোভা কিংবা একতারিনা আলেকজান্দ্রোভার বিপক্ষে। এমন এক জয়ে খুশিতে বাকরুদ্ধ হয়ে পড়েন বিশ্বের ৭৪ নম্বর খেলোয়াড় চিরস্তিয়া। তিনি বলেন, ‘কঠিণ ম্যাচ ভেবেই আমি শেষআটে কোর্টে নামি। সাবালেঙ্কা শক্ত হিট করতে পারেন, যা আমি আগে থেকেই জানতাম। আমি আমার পারফরমেন্সে খুব খুশি হলেও জয়টা ছিল অপ্রত্যাশী। শেষআটে উঠা একমাত্র অবাছাই খেলোয়াড় হলেন চিরস্তিয়া। ২৪ বছর বয়সী সাবালেঙ্কা চলতি বছরে ২৩ ম্যাচে মাত্র তৃতীয় বারের মতো হারের স্বাদ পেলেন।  

অপর সেমিফাইনালে উইম্বলডন চ্যাম্পিয়ন বিশ্বের সাত নম্বর খেলোয়াড় এলেনা রাইবাকিনা খেলবেন বিশ্বের তিন নম্বর খেলোয়াড় মার্কিন যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলার বিপক্ষে। ফলে এবার মিয়ামিতে মহিলা এককে দর্শকরা দেখতে পারবে নতুন এক চ্যাম্পিয়ন।  

টিএবি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়