শিরোনাম
◈ ২১৪ কোটি টাকায় নির্মিত কক্সবাজার ‘আইকনিক’ স্টেশন ইজারা নিতে ব্যবসায়ীদের অনাগ্রহ! ◈ যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা বৈঠক হতে পারে বৃহস্পতিবারই ◈ বৈদেশিক ঋণে চাপের মুখে সরকার, পাঁচ বছরে পরিশোধ করতে হবে ২৬ বিলিয়ন ডলার ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো চীনা জাহাজ ◈ হেল্পার ছিলেন চালকের আসনে, কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে, নিহত ৭ ◈ ১৪০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ‘সুপার এল নিনো’র দিকে এগোচ্ছে বিশ্ব, শঙ্কায় আবহাওয়াবিদরা! ◈ ১৩ দিনেই নেপালকে পুরোপুরি বদলে দিলেন নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ (ভিডিও) ◈ বাংলাদেশে প্রথমবার হজযাত্রীদের 'নুসুক কার্ড' বিতরণ শুরু ◈ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের, উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে ◈ বর্ণিল আয়োজনে শুরু বৈশাখী শোভাযাত্রা, ঢাবিতে উৎসবের ঢল

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৩, ০৩:১৮ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২৩, ০৩:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বাধীনতা দিবসে মাঠে নামবে বিসিবির লাল-সবুজ দল

বিসিবির লাল-সবুজ দল

নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রতিবছর সাবেক ক্রিকেটারদের নিয়ে প্রীতি ম্যাচের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রতিবারের মতো এবারও তার ব্যতিক্রম হবে না। রোববার (২৬ মার্চ) মহান দিনটিকে সামনে রেখে ১০ ওভারের ক্রিকেট ম্যাচ আয়োজন করা হয়েছে। এতে সাবেক ক্রিকেটাররা বাংলাদেশ লাল ও সবুজ দলের হয়ে লড়বেন।

রোববার মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বেলা আড়াইটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে দুই দলের খেলোয়াড়দের নামের তালিকা প্রকাশ করেছে বিসিবি।

বাংলাদেশ লাল একাদশ :

মেহরাব হোসেন অপি, জাবেদ ওমর বেলিম, তুষার ইমরান, কাজি হাবিবুল বাশার, রাহুল নাইমুর রশিদ, সানোয়ার হোসেন, মোহাম্মদ সেলিম, মোর্শেদ আলী খান, হাসানুজ্জামান ঝরু, এহসানুল হক সেজান, তালহা জুবায়ের, সাইফুদ্দিন আহমেদ বাবু, খান আব্দুর রাজ্জাক, দিপু রায় চৌধুরী এবং মোহাম্মদ আলী।

বাংলাদেশ সবুজ একাদশ :

আবদুল হান্নান সরকার, শাহরিয়ার নাফিস, আতাহার আলী খান, মিনহাজুল আবেদিন নান্নু, আকরাম খান, আনোয়ার হোসেন, খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ রফিক, রাজিন সালেহ, নাজমুল হোসেন, মিজানুর রহমান বাবুল, ফাহিম মুসতাসির সুমিত, হাসিবুল হোসেন শান্ত এবং এসকে রবিউল ইসলাম হাসান। রিপোর্ট: সাঈদুর রহমান

এসআর/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়