শিরোনাম
◈ ২১৪ কোটি টাকায় নির্মিত কক্সবাজার ‘আইকনিক’ স্টেশন ইজারা নিতে ব্যবসায়ীদের অনাগ্রহ! ◈ যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা বৈঠক হতে পারে বৃহস্পতিবারই ◈ বৈদেশিক ঋণে চাপের মুখে সরকার, পাঁচ বছরে পরিশোধ করতে হবে ২৬ বিলিয়ন ডলার ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো চীনা জাহাজ ◈ হেল্পার ছিলেন চালকের আসনে, কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে, নিহত ৭ ◈ ১৪০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ‘সুপার এল নিনো’র দিকে এগোচ্ছে বিশ্ব, শঙ্কায় আবহাওয়াবিদরা! ◈ ১৩ দিনেই নেপালকে পুরোপুরি বদলে দিলেন নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ (ভিডিও) ◈ বাংলাদেশে প্রথমবার হজযাত্রীদের 'নুসুক কার্ড' বিতরণ শুরু ◈ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের, উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে ◈ বর্ণিল আয়োজনে শুরু বৈশাখী শোভাযাত্রা, ঢাবিতে উৎসবের ঢল

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৩, ০১:৫৬ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২৩, ০১:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মে গুরুত্ব হারাবে অলরাউন্ডাররা: রিকি পন্টিং

রিকি পন্টিং

স্পোর্টস ডেস্ক: আইপিএলের ১৬তম আসরে শুরু হতে যাচ্ছে ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ নিয়ম। এই নিয়মে টসের সময় যে কোনো অধিনায়ক তাদের চার জন পরিবর্তের নাম ঘোষণা করবে। সেখান থেকে এক জনকে বেছে নেওয়া যাবে ম্যাচ চলাকালীন। অনেকটা ‘সুপার-সাব’ নিয়মের মতো। কিন্তু কোনো বিদেশি ক্রিকেটারকে ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ হিসেবে নামাতে হলে মূল দলে তিন জন বিদেশি নিয়ে খেলতে হবে যে কোনো দলকে। দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং মনে করেন, এই নিয়ম অলরাউন্ডারদের ভূমিকা কমে যাবে। ইন্ডিয়ানএক্সপ্রেস

দিল্লি ক্যাপিটালসের সাংবাদিক বৈঠকে রিকি পন্টিং বলেছেন, অলরাউন্ডারের প্রয়োজন কমিয়ে দিয়েছে এই ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম। কারণ, আমাদের এ বার আলাদা করে এমন ক্রিকেটার বেছে নিতে হবে না যে ব্যাট ও বল দু’টোই করতে পারে। ব্যাটারের পরিবর্তে ব্যাটারকেই দলে নেওয়া হবে। বোলারের পরিবর্তে বোলার। হিন্দুস্থান টাইম্স

দিল্লি এখনও পর্যন্ত আইপিএল জেতেনি। পন্টিং যদিও তা নিয়ে ক্রিকেটারদের উপরে মানসিক চাপ তৈরি করতে চান না। দিল্লি ক্যাপিটালসের হেড কোচ বলেছেন, আইপিএলের মাঝে অনেকেই ভুলে যায় আমাদের সমাজে কী চলছে। তরুণ ক্রিকেটারদের জন্য এই মঞ্চ যেন আলাদা একটি বিশ্ব। আমার কাজ শুধুমাত্র ভাল ক্রিকেটার তৈরি করাই নয়। ভাল মানুষও তৈরি করা। সে ভাবেই প্রশিক্ষণ দিতে পছন্দ করি। রিপোর্ট: সাঈদুর রহমান

এসআর/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়