শিরোনাম
◈ 'ফ্রি ইমরান খান’ ‌লেখা টি-শার্ট প‌রে মাঠে ঢুকতে বাধা, সিদ্ধান্ত পাল্টালো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ০৯:১৩ সকাল
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ০৯:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভালবাসার অত্যাচারে বিপাকে লিওনেল মেসি

লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক: রেস্তোরাঁয় খেতে গিয়ে সমর্থকদের কাছে এমন ঘটনার শিকার আর্জেন্টাইন সুপারস্টার। মেসি রেস্তোরাঁয় রয়েছেন শুনে বাইরে ভিড় জমায় সমর্থকের দল। আপাতত ক্লাব থেকে ফোকাস সরিয়ে আবার দেশের জার্সিতে নামবেন মেসি। আন্তর্জাতিক ম্যাচে নামার আগে নিজের জন্য একটু সময় বের করে রেস্তোরাঁয় যান বিশ্বকাপ জয়ী অধিনায়ক। -আজকাল

তবে তার পিছু পিছু যে সমর্থকের ঢল গিয়ে রেস্তোরাঁর সামনে ভিড় জমাবে, তার আঁচ পাননি। পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রের মায়ামির এক রেস্তোরাঁয় গিয়েছিলেন মেসি। আর্জেন্টাইন তারকার এক ঝলক পেতে রেস্তোরাঁর বাইরে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলো। মায়ামিতে আর্জেন্টাইন জনসংখ্যা প্রায় চার হাজার। কিন্তু শুধু দেশের মানুষই নয়, মেসি ভক্ত বিশ্বের সব প্রান্তেই আছে। 

তাই কাতারে কাতারে মেসি ভক্ত জমায়েত হয়েছিলো। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। যাতে সমর্থকদের ঘেরাটোপে দেখা যাচ্ছে আর্জেন্টাইন তারকাকে। সমর্থকদের সেলফির আবদার মেটাতে নাজেহাল মেসি।

শেষ পর্যন্ত নিরাপত্তারক্ষীদের সাহায্য নিয়ে রেহাই পান। টুইটারে সেই ভিডিও প্রকাশ করা হয়েছে। তবে পুরো পরিস্থিতি যে তারকা ফুটবলার উপভোগ করেছেন সেটা তার শরীরীভাষা থেকেই স্পষ্ট। সাপোর্টারদের ভিড় ঠেলে বেরোনোর সময়ও মুখে হাসি লেগে ছিল বিশ্বকাপজয়ী অধিনায়কের। - হিন্দুস্তানটাইমস, সম্পাদনা: এল আর বাদল 

এলআরবি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়