শিরোনাম
◈ ঢাকার মেট্রোরেল সম্প্রসারণে বড় প্রকল্পের কাজ পেল ভারতের টাটা ◈ যুব এশিয়া কা‌পের সে‌মিফাইনা‌লে পাকিস্তানের কাছে বাংলাদেশের হার ◈ এমপির বাড়িতে আগুন, পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ এমপির বাড়িতে পেট্রোল বোমা হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে প্রশ্ন নাহিদ ইসলামের ◈ শ্রমিক অসন্তোষ ও ভাঙচুর অব্যাহত থাকলে ১৩(১) ধারায় কারখানা বন্ধের পথে পোশাকশিল্প মালিকরা ◈ ময়মনসিংহের ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী ◈ নিরাপত্তা শঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার যুক্তরাষ্ট্রের ◈ ‘হাতকড়া পরব না, কোন আইনে আছে?’ ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের প্রশ্ন ◈ ভারতে ফোন হ্যাকিং ও নজরদারি প্রযুক্তি কিনতে ইসরাইলি প্রতিষ্ঠানকে বিশেষ ছাড় দিল মোদি সরকার ◈ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয় অনুদান চাইল বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৩, ১১:১৬ দুপুর
আপডেট : ২২ মার্চ, ২০২৩, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রশংসা নিতে নয়, ইম্প্যাক্ট তৈরি করতে এসেছি: অ্যালান ডোনাল্ড

অ্যালান ডোনাল্ড

নিজস্ব প্রতিবেদক: দলগত পারফরম্যান্সে ইংলিশদের হেয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এছাড়াও গেল কয়েক বছরে নিউজিল্যান্ড, ভারত, ইংল্যান্ডের মত বড় দলগুলোকে বিপাকে ফেলেছে বাংলাদেশের পেস ইউনিট। বর্তমানে তিন ফরম্যাটেই দায়িত্ব নিচ্ছেন পেসাররা। নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়, ওয়ানডেতে ধারাবাহিক ভালো করা অথবা টি-টোয়েন্টিতে সাফল্য সবকিছুতেই অবদান রেখেছেন তাসকিন-ইবাদতরা।

পেসারদের এমন অবদানে প্রশংসায় ভাসছেন তাসকিন-মুস্তাফিজদের গুরু বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। আইরিশদের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচের আগে বুধবার সংবাদ সম্মেলনে আসেন ডোনাল্ড। তাসকিনদের উন্নতিতে প্রশংসা পাওয়ায় তিনি কতোটা খুশি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোচ হিসেবে আমরা এখানে বাহবা নিতে আসিনি, ইম্প্যাক্ট তৈরি করতে এসেছি। আমি অনেক সাক্ষাৎকারে আগেও বলেছি, এখানে শুধু একটা প্রোডাক্ট বিক্রি করতে পারি। এরপর ক্রিকেটাররা সেটাতে বিশ্বাস করতে পারে অথবা অন্তত চেষ্টা করে নিজেকে বদলাতে পারে।

তিনি আরো বলেন, আমি যেটা বলছি, এটা দেখা অসাধারণ লাগে, যেভাবে পুরো একটা গ্রুপের ছেলেরা নিজেদের প্রমান করেছে। শুধু গত ম্যাচে যারা খেলেছে, তারাই নয়। এখানে যারা নেই তারাও। হাসান মাহমুদ, শরিফুল, খালেদ, সবাই এই যাত্রার অংশ। এটা খুবই ভালো লাগছে। পেসারদের পারফরম্যান্সের সঙ্গে মানসিকতাও বেশ বড় প্রশংসনীয়। এমন কিছু দেখা আমার জন্য আনন্দের। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের উইকেট নিয়েও ডোনাল্ডের মুখে ছিল প্রশংসা।

সিলেটের উইকেট নিয়ে এই প্রোটিয়া কোচ বলেছেন, আমাদের বলতে হবে এখানকার কিউরেটর খুব ভালো উইকেট দিয়েছে। এই উইকেটে পেস ও বাউন্স আছে, ধারাবাহিকভাবে ক্যারি করেছে, গতিও ছিল। এজন্য ব্যাটাররাও রান পাচ্ছে। রিপোর্ট: সাঈদুর রহমান

এসআর/এএ

  • সর্বশেষ