শিরোনাম
◈ সীমান্তে বিএসএফের গুলিতে ২ বিএসএফ সদস্য নিহত ◈ গ্রেস মার্ক ছাড়াই এসএসসি মূল্যায়ন, শেষ পর্যায়ে ফল তৈরির কাজ ◈ ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিতে দ্বিমুখী ধাক্কা ◈ শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্সের প্রতিবেদন ◈ সৌদিতে ওমরাহর পথে প্রাইভেট কারে দুর্ঘটনা, নিহত একই পরিবারের ৩ জন ◈ পাঁচ মাসেই উত্থান থেকে পতন: জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতেই সব শেষ গাজী নজরুলের ◈ বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ, মে মাসের পর আবারও ১০০ ডলার ছাড়াল ◈ নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন: পরীক্ষাগার ছেড়ে পালাল ‘এআই’, ভবিষ্যতে আরও বড় সংকটে বিশ্ব! ◈ জুলাইয়ের ২২ দিনে রেমিট্যান্স এলো ২.১৭ বিলিয়ন মার্কিন ডলার ◈ যে দুই কারণে আটকে আছে নতুন পে স্কেল

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩, ০২:১৩ দুপুর
আপডেট : ২১ মার্চ, ২০২৩, ০২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইপিএল খেলার ছাড়পত্র নিয়ে বিসিবি এখনো সিদ্ধান্ত দেননি: লিটন

লিটন দাস

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান ও সহ-অধিনায়ক লিটন দাস। দুজনকেই দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

আগামী ৩১ মার্চ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসর। এই টুর্নামেন্ট খেলতে ইতোমধ্যেই ছাড়পত্র চেয়েছেন সাকিব-লিটন। বিষয়টি নিশ্চিত করেছিলেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি অবশ্য বলেছিলেন, এখনো কোনো সিদ্ধান্ত হয়নি তাদের ছুটি দেওয়ার ব্যাপারে।  

সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত হয়। এর পর সংবাদ সম্মেলনে আসেন লিটন দাস। আইপিএল খেলার জন্য ছাড় পত্র চেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে লিটন বলেন, আমরা এপ্লাই করেছি, কিন্তু বিসিবির পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি। তবে পেলে আপনাদের জানাবো।

৪ এপ্রিল থেকে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট। দলের গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটাকে ছাড়তে চাননা বিসিবি বস নাজমুল হাসান পাপন তা আগেই বলেছিলেন।

তবে জানা গেছে, আইপিএলে সুযোগ পাওয়া তিন ক্রিকেটারকেই আইপিএলের জন্য ছাড়পত্র দেওয়া হবে। এর মধ্যে মুস্তাফিজুর রহমান টেস্ট না খেলায় তাকে নিয়ে সমস্যা নেই। এর বাইরে সাকিব ও লিটনের যেকোনো একজনকে টেস্ট থেকে ছুটি দেওয়া হতে পারে। রিপোর্ট: সাঈদুর রহমান

এসআর/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়