শিরোনাম
◈ রক্তস্নাত ৩৬ জুলাই: যে দিনে বদলে যায় বাংলাদেশের ইতিহাস ◈ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ড. ইউনূসের বিবৃতি ◈ আইসি‌সি এলিট প‌্যা‌নে‌লের আম্পায়ার শরফুদ্দৌলাকে নিয়ে ‘বিভ্রান্তি’ দূর করতে বিসিবির ব্যাখ্যা ◈ ডোনাল্ড ট্রাম্প ও ইনফান্তিনোকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় 'দ‌্য টাইমস‌'কে কড়া হুঁশিয়ারি ফিফার ◈ বাংলাদেশকে ঘিরে মার্কিন অর্থনৈতিক কৌশল, সামনে বড় বিনিয়োগের সম্ভাবনা ◈ গোল্ডেন ভিসায় সম্পদের পাহাড়, দুবাই যেতে প্রস্তুত দুদকের বিশেষ টিম ◈ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ◈ ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ◈ কোনো একক দেশ বা সরকারের পক্ষে মানব পাচার সম্পূর্ণ দমন সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ তনু হত্যা মামলা: সাবেক সেনা সদস্য হাফিজুর জামিনে মুক্ত

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৩, ০৭:২৩ বিকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২৩, ০৭:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরিজ জিততে সোমবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ

সাঈদুর রহমান: তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে সিরিজ জয়ের লক্ষ্যে সোমবার (২০ মার্চ) দুপুর ২টায় আইরিশদের মোকাবিলা করবে টাইগাররা।

ইংল্যান্ড সিরিজের আগে দ্বিতীয় দফায় হেড কোচের দায়িত্ব নিয়ে হাথুরুসিংহে দলে যোগ দিয়েছেন। ইংলিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করে প্রশংসায় ভেসেছেন এই লঙ্কান কোচ। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওডিআইতে ১৮৩ রানের জয়েও অবদান রয়েছে তার। দলগত পারফরম্যান্সে কিভাবে ভালো করা যায় টাইগারদের শিখিয়েছেন হাথুরু। এক ম্যাচ হাতে রেখেই সোমবার আইরিশদের বিপক্ষে সিরিজ নিশ্চিত করতে চান তিনি।

এদিকে নিজের পরফরম্যান্সে নিয়ে হতাশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ঘরের মাঠে ইংলিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যর্থ হন তিনি। এরপর আইরিশদের বিপক্ষে প্রথম ম্যাচে তিন রান করে আউট হয়েছেন তামিম। ঘরের মাঠে শেষ চার ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৭১ রান। বিশ্বকাপের আগে টাইগার অধিনায়কের এমন পারফরম্যান্সে চিন্তিত বিসিবি। তবে হাতে সময় থাকায় তামিম তাড়াতাড়ি রানে ফিরবে এমনটাই প্রত্যাশা সবার।

অন্যদিকে, প্রথম ম্যাচে ইনজুরির কারণে একাদশ ছিলেন না স্পিন অলরাউন্ডার মেহেদী মিরাজ। তবে সোমবার সিরিজ নিশ্চিতকরণ ম্যাচে একাদশে দেখা যেতে পারে এই ডানহাতি অলরাউন্ডারকে। প্রথম ম্যাচে দলগত পারফম্যান্সের ভিত্তিতে দ্বিতীয় ম্যাচে একমাত্র মিরাজ ছাড়া অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। 

এদিকে প্রথমবার পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসলেও ২০০৮ সালে ওয়ানডে সিরিজ খেলতে এসে মাশরাফি-আশরাফুলদের কাছে হোয়াইটওয়াশ হয় আয়ারল্যান্ড। এবার অন্তত এক ম্যাচ জিতে নিজেদের সম্মান রক্ষা করতে চায় আইরিশরা। তাই দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় দলটি।

এসআর/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়