শিরোনাম
◈ মোবাইল না দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় ষষ্ঠ শ্রেণির ছাত্র, ভিডিও ভাইরাল ◈ ভারতীয় রুপির বিপরীতে কেন শক্তিশালী হচ্ছে বাংলাদেশি টাকা? ◈ গুয়াংজো, ফ্রাঙ্কফুর্ট ও সাও পাওলোতে নতুন কনস্যুলেট খুলছে বাংলাদেশ ◈ শাহবাজ শরিফের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসছেন তারেক রহমান ◈ এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে ৯৯.৮% বাংলাদেশি পণ্য থাকবে শুল্কমুক্ত ◈ দুবলারচরে শতকোটি টাকার শুঁটকি বাণিজ্য, ন্যায্য দাম নিয়ে জেলেদের যত অভিযোগ ◈ সাড়ে পাঁচ বছরে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা ◈ অনূর্ধ্ব-১৮ মেয়েদের রাগবিতে নতুন দিগন্ত, মহিলা ক্রীড়া সংস্থা-রাগবি ফেডারেশনের চুক্তি ◈ ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব, কিলোমিটারপ্রতি বাসভাড়া বাড়ানোর দাবি পরিবহনমালিকদের ◈ কর্মস্থলে অনুপস্থিতি ও পলায়নের অভিযোগে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:২৫ দুপুর
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০১:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত লিওনেল মেসির

লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক : বিশ্ব ফুটবলে লিওনেল মেসির অর্জনের তালিকা অনেক লম্বা। প্রায়ই তার অবসর নিয়ে নানা গুঞ্জন শোনা যায়। কাতার বিশ্বকাপ শুরুর অনেক আগে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছিলেন তিনি। 

ফ্রান্সের বিপক্ষে ফাইনালের পর আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি অবশ্য বলে দিয়েছিলেন, আর্জেন্টিনা জাতীয় দলের দরজা মেসির জন্য সব সময়ই খোলা থাকবে। ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা জয় করে আর্জেন্টিনা। দলের কোচ লিওনেল স্কালনি এবং বেশ কয়েকজন সাবেক ফুটবলার আশা করছেন, পরের বিশ্বকাপে খেলবেন মেসি। কিন্তু আর্জেন্টাইন সুপারস্টার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ২০২৬ সালের বিশ্বকাপে খেলার কোনো সম্ভাবনা নেই তার।

আর্জেন্টিনার রেডিও স্টেশন উরবানা প্লের সঙ্গে এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, আমার ফুটবলজীবনের বৃত্ত সম্পূর্ণ হতে চলেছে। যা আমি স্বপ্নে দেখতাম, জাতীয় দলের হয়ে সবকিছু অর্জন করেছি। অনবদ্যভাবে আমার ফুটবলজীবন শেষ হতে চলেছে।

রেকর্ড সাতবারের বর্ষসেরা ফুটবলার আরো বলেন, যখন শুরু করেছিলাম, কখনো কল্পনাও করিনি আমার জীবনে এরকম কিছু ঘটতে চলেছে। আমার কোনো অভিযোগ নেই। এর চেয়ে বেশি কিছু আমি চাইতেও পারি না। ২০২১ সালে আমরা কোপা আমেরিকা জিতেছিলাম। তার পরে বিশ্বকাপ। 

আমার পাওয়ার আর কিছু বাকি নেই। অবশেষে আমার ক্যারিয়ার শেষের দিকে চলে এসেছে। সত্যি বলতে, এটি (অবসর) খুবই কাছে চলে এসেছে। জাতীয় দলের জার্সিতে আমি সবকিছু অর্জন করেছি।  সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এএ

  • সর্বশেষ