শিরোনাম
◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান ◈ ২ হাজার কোটি টাকায় সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে বাড়তি জ্বালানি কিনছে সরকার ◈ ভোজ্যতেল সংকটের আশঙ্কা নেই, নজরদারি বাড়াবে সরকার ◈ দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার ◈ নিউজিল্যান্ডকে হা‌রি‌য়ে ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ শুরু দক্ষিণ আফ্রিকার  ◈ এল‌চে‌কে ৪-১ গো‌লে হারা‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ রাজধানীর সড়কে তীব্র যানজট, ইফতারের আগে হাজারো মানুষের ভোগান্তি ◈ ঈদ সামনে রেখে আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল ◈ এমপিওভুক্তিতে নতুন সিদ্ধান্ত, আবারও আবেদন নেওয়ার ঘোষণা ◈ সিটি করপোরেশনগুলোর পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৩, ০৩:৪৭ দুপুর
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২৩, ০৩:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউ সাউথ ওয়েলস থেকে সরে দাড়ালেন হাথুরুসিংহে

স্পোর্টস ডেস্ক: নিউ সাউথ ওয়েলস দলের সহকারী কোচের দায়িত্বে ছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে চন্ডিকার চাকরি ছাড়ার বিষয়টি জানায় নিউ সাউথ ওয়েলস। দুই ধাপে ব্লুজ দলের সহকারী কোচের দায়িত্বে ছিলেন সাবেক এই শ্রীলঙ্কান। তার জায়গায় নতুন করে দায়িত্ব পেয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ক্যামেরুন হোয়াইট।

সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির এলিট মেল ক্রিকেটের প্রধান মাইকেল ক্লিঙ্গার হাথুরুকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ক্রিকেট এনএসডব্লু, ব্লুজ ও সিডনি থান্ডারে চন্ডিকা হাথুরুসিংহে গেত দুই বছর দারুণ অবদান রেখেছেন। তার চলে যাওয়াতে আমরা দুঃখিত। তার আন্তর্জাতিক কোনো দলের কোচিং করানোর ইচ্ছার বিষয়টি আমরা বুঝতে পেরেছি। তার কোচিং ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়ের জন্য শুভকামনা থাকল।

হাথুরুসিংহে অস্ট্রেলিয় ক্রিকেট সংস্কৃতিতে তার দ্বিতীয় অধ্যায় নিয়ে গর্বিত বলে জানান। তিনি বলেন, আমি সময়টা খুবই উপভোগ করেছি। এখানকার স্টাফ এবং খুবই প্রতিভাবান ক্রিকেটারদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা সবসময়ই উপভোগ্য। ২০২০ সালে আমি যখন এখানে ফিরে আসি, তখন আমাদের দলে অস্ট্রেলিয়া দলের অনেক ক্রিকেটার ছিল। অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়টা ভালো ছিল। গত এক বছরে তরুণদের বেড়ে উঠতে দেখেছি। রিপোর্ট: রিয়াদ হাসান


আরএইচ/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়