শিরোনাম
◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৩, ০৮:৫৩ রাত
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২৩, ০৮:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হৃদয়-জাকিরের ফিফটিতে ১৯২ রান সংগ্রহ সিলেটের

হৃদয়-জাকির

স্পোর্টস ডেস্ক: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে টসে জিতেছিলেন খুলনার অধিনায়ক ইয়াসির রাব্বী। টসে জিতে সিলেটকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ করেন তিনি।

শুরুতে ব্যাটিং করতে নেমে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকারী নাজমুল শান্ত ওপেনিংয়ে নেমে ১২ বলে ৬ রান করে আউট হয়ে যান। তিনে নামা জাকিরের সঙ্গে এরপর জুটি গড়েন শুরু থেকে আক্রমণাত্মক ক্রিকেট খেলা হৃদয়। জাকির এবং হৃদয়ের ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯২ রানের বিশাল সংগ্রহ দাড় করিয়েছে সিলেট। টুর্নামেন্টে নিজেদের বাচিয়ে রাখতে খুলনাকে সংগ্রহ করতে হবে ১৯৩ রানের বিশাল লক্ষ্য। ৪৯ বলে ৯টি চারে ৭৪ রান করে চলতি বিপিএলে প্রথমবারের মতো ওপেনিং করতে নামা হৃদয়। ৩৮ বলে ২টি চার ও ৪টি ছয়ে ৫৩ রান করে আউট হন জাকির। হৃদয় এবং জাকির আউট হয়ে ফেরার পর এবার খুলনার বোলারদের উপর শেষদিকে তাণ্ডব চালান রায়ান বার্ল এবং থিসারা পেরেরা। বার্ল মাত্র ১১ বলে ১টি চার ও ২টি ছয়ে ২১ এবং পেরেরা ৭ বলে ২টি চার ও ১টি ছয়ে ১৭ রানে অপরাজিত থেকে দলকে বড় সংগ্রহ এনে দিয়ে মাঠ ছাড়েন।

খুলনার পক্ষে মার্ক দেয়াল ৪০ রানের বিনিময়ে নেন ২ উইকেট। এছাড়াও আরিফুল ২৫ রানে এবং নাহিদ রানা ৩৪ রানে ১টি করে উইকেট শিকার করেন। রিপোর্ট: রিয়াদ হাসান

আরএইচ/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়