শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৩, ১১:১৭ দুপুর
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২৩, ০৩:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবেদন করেও মেয়েদের আইপিএলে দল পেলেন না শাহরুখ

শাহরুখ খান

স্পোর্টস ডেস্ক: মেয়েদের আইপিএলে খেলবে না কলকাতার কোনো দল। বুধবার মেয়েদের আইপিএলে কোন পাঁচটি শহর খেলবে তার সিদ্ধান্ত হয়ে গেছে। তালিকায় নেই কলকাতা। আবেদন করেও দল পেলো না বলিউড অভিনেতা শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। আনন্দবাজার পত্রিকা

তালিকায় রয়েছে মুম্বাই, বেঙ্গালুরুসহ মোট পাঁচটি শহর। কলকাতা দল না পেলেও মেয়েদের আইপিএলের ম্যাচ হবে শহরে। ১ হাজার ২৮৯ কোটি টাকায় মেয়েদের আইপিএলে দল কিনেছে আদানি স্পোর্টসলাইন প্রাইভেট লিমিটেড। দামের বিচারে দ্বিতীয় স্থানে রয়েছে ইন্ডিয়াউইন স্পোর্টস প্রাইভেট লিমিটেড। তারা মুম্বাই দল কিনেছে ৯১২ কোটি ৯৯ লাখ টাকায়। আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দল কিনেছে ৯০১ কোটি টাকায়। বেঙ্গালুরু থেকে খেলবে তারা। দিল্লির দল কিনেছে জেএসডব্লিউ জিএমআর ক্রিকেট। ৮১০ কোটি টাকায় দল কিনেছে তারা। কেপ্রি গ্লোবাল হোল্ডিংস কিনেছে লখনউয়ের দল। তারা কিনেছে ৭৫৭ কোটি টাকায়।

মেয়েদের আইপিএলের নাম উইমেন্স প্রিমিয়ার লিগ। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব টুইটারে লিখেছেন, মেয়েদের প্রতিযোগিতার নাম উইমেন্স প্রিমিয়ার লিগ রাখা হলো। নতুন একটু যাত্রা শুরু হলো। শুধু মেয়েদের ক্রিকেট নয়, পুরো ক্রীড়াজগৎ বদলে দেবে মেয়েদের এই ক্রিকেট প্রতিযোগিতা। সম্পাদনা: এল আর বাদল

 এলআরবি/এইচএ

  • সর্বশেষ