শিরোনাম
◈ চেন্নাই ছেড়ে ইংল্যান্ডে? ‘বাজবলে’র উত্তরসূরি হতে চলেছেন স্টি‌ফেন ফ্লেমিং ◈ এশিয়ার ক্লাব ফুটবলের টানা তিন আস‌রের মহারণ সৌদি আর‌বে ◈ উত্তর-পূর্ব সীমান্তে ৩,৬৭৭ কোটি টাকার মেগা প্রকল্প, নির্মাণ হবে ৫ সেতু ◈ চবি ক্যাম্পাসে উদ্ধার ১৫ ফুট লম্বা বার্মিজ অজগর ◈ সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে বাংলাদেশসহ ১৪ দেশ ◈ বিএনপির সরকারকে ইতিবাচকভাবে দেখছে ভারত, তবে কৌশলগত উদ্বেগ চীনকে ঘিরে ◈ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতের ঢাকায় পরিচ্ছন্নতা ও নগরসেবা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ◈ জিয়াউর রহমানের নামে কোনো ব্যবসা হতে দেবো না: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ এনআইডি সংশোধনসহ বিভিন্ন সেবার ফি বাড়াল ইসি ◈ বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা খরচ ক‌রে‌ছে ব্রাজিলসহ ৩ দেশ: রাস্ট্রপ‌তি হাভিয়ের মিলেই

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৩, ০৭:৪৭ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২৩, ০৭:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টি-টোয়েন্টির পর ওয়ানডে র‌্যাংকিংয়েও শীর্ষে ভারত

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: চলতি বছরের শুরুতেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের পর আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে এক নম্বরে উঠে এসেছিল ভারত। এবার নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে ওয়ানডে ক্রিকেটেও শীর্ষ স্থানে চলে এল রোহিত শর্মার দল। ফলে সীমিত ওভারের দু’টি ফরম্যাটেই শীর্ষ দল এখন ভারত।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) ইন্দোরে তৃতীয় ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ডকে ৯০ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে সিরিজে হোয়াইটওয়াশ করে ভারত। একই সাথে আইসিসি র‍্যাংকিংয়ে ১১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেছে রাহুল দ্রাবিড়ের শিষ্যরা।

অথচ এই সিরিজ শুরুর আগে ওয়ানডে র‍্যাংকিংয়ে শীর্ষ দল ছিল নিউজিল্যান্ড। তবে ভারতের কাছে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে হারার পরেই শীর্ষস্থানচ্যুত হয় কিউইরা। তখন এক নম্বরে চলে গিয়েছিল ইংল্যান্ড। কিন্তু সফরকারীদের হোয়াইয়ওয়াশের স্বাদ দিয়ে তারা পিছনে ফেলেছে ১১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ১২ রানে জিতেছিল ভারত৷ এরপর দ্বিতীয় ম্যাচে কিউইদের উড়িয়ে দিয়ে আট উইকেটের জয় তুলে নিয়েছিল স্বাগতিকরা। আর মঙ্গলবারের ম্যাচে ভারত ৯০ রানে জয় নিশ্চিত করে।

ফলে বাংলাদেশের কাছে সিরিজ হারের পর চলতি বছরের শুরুতেই টানা দুই সিরিজে হোয়াইটওয়াশ করে আইসিসির ক্রমতালিকায় এক নম্বরে উঠে এল ভারত। যা ঘরের মাটিতে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে নিঃসন্দেহে আত্মবিশ্বাস জোগাবে রোহিতদের।

এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে ইংল্যান্ডকে সরিয়ে র‍্যাংকিংয়ে এক নম্বরে উঠে আসে ভারত। যেখানে শীর্ষে থাকা ভারতের সংগ্রহ ২৬৭ পয়েন্ট, আর দুইয়ে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ২৬৬।

এমএএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়