শিরোনাম
◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ ◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২২, ০৮:০৩ রাত
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২২, ০৮:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিষেকই বাজিমাত, রামোসের হ্যাটট্রিক 

রামোস

এ্যানি আক্তার: পর্তুগাল একাদশে ‘অটো চয়েস’ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। তবে শেষ ষোলোয় অভাবনীয়ভাবে ম্যাচের প্রথম ৭৩ মিনিট বেঞ্চে কাটিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। রোনালদোর জায়গায় স্টার্টিং ইলেভেনে সুযোগ হয় গঞ্জালো রামোসের। হ্যাটট্রিক করে সুযোগের সদ্ব্যবহার করেছেন তিনি। তবে রামোস ভাবেননি নকআউট পর্বে শুরুর একাদশে জায়গা হবে তার। টি স্পোর্টস

ম্যাচশেষে রামোস বলেন, কখনো কল্পনা করিনি নকআউট পর্বে শুরুর একাদশে জায়গা পাব। জানি না পরের ম্যাচে শুরু থেকে খেলতে পারব কি না, সেটা নির্ভর করছে কোচের ওপর। আমাকে যতটা সম্ভব কঠোর পরিশ্রম করে যেতে হবে। দেখা যাক, কী হয়।

রামোস জানান, একাদশে সুযোগ না পেলেও বিন্দুমাত্র ক্ষোভ ছিল না রোনালদোর, বরং সতীর্থদের উজ্জীবিত করেছেন তিনি। রামোস বলেন, ক্রিস্টিয়ানো রোনালদো আমার সঙ্গে কথা বলেন, সবার সঙ্গেই বলেন। তিনি আমাদের নেতা এবং সবসময় পাশে থাকার চেষ্টা করেন।

সত্যি বলতে, আমাদের দলে কেউ এটা (রোনালদোর বেঞ্চে থাকা) নিয়ে কথা বলেনি। অধিনায়ক হিসেবে রোনালদো সবসময়ের মতোই আমাদের সহায়তা করেছেন, উজ্জীবিত করেছেন। শুধু আমাকে নয়, দলের সবাইকে। সম্পাদনা: খালিদ আহমেদ

এএ/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়