শিরোনাম
◈ বাংলাদেশের ২৫ বছরে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ◈ ১৫ বছরে দেশের ২১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা, জানা গেল নেপথ্যের ‎কারন ◈ রহস্যে ঘেরা জাবি শিক্ষার্থী শারমিন হত্যা, স্বামী ফাহিম রিমান্ডে ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সেই প্রতারক ◈ নেতানিয়াহুর ‘মৃত্যু’র খবরে রহস্যের জট, এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও ◈ দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর ◈ রেশনিং তুলে নেয়ার পর পাম্পে দীর্ঘ লাইন কমতে শুরু করেছে ◈ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা নির্ধারণে প্রজ্ঞাপন জারি ◈ ঋণ নয়, বিনিয়োগে জোর—সঙ্গে ভাবনায় ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২২, ০৬:১৮ বিকাল
আপডেট : ২৬ নভেম্বর, ২০২২, ০৩:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খেলার শেষ মিনিটে ওয়েলসকে কাঁদিয়ে ইরানের জয়

ইরানের উল্লাস

স্পোর্টস ডেস্ক: অনেক দুঃখ নিয়ে মাঠ ছাড়লো ওয়েলস সেনারা। প্রথমত দলের এক নম্বর গোলরক্ষকের লাল-কার্ড, দ্বিতীয়ত খেলা শেষ হওয়ার এক মিনিট আগে দুই গোল হজম করা। এ অবস্থায় একবুক হতাশা ছাড়া আর কিছুই নিয়ে যেতে পারেনি ইংল্যান্ডের দ্বীপ দেশ ওয়েলস।

ইংল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে রীতিমতো বিধ্বস্ত হওয়া ইরান এদিন জয়ের জন্য মরিয়া হয়ে ছুটছিল। রেফারি যখন খেলা শেষের বাঁশি বাজানোর প্রস্তুতি নিচ্ছেন, তখনই অঘনট ঘটালো ইরান। ওয়েলসের ডি-বক্সের বাইরে বল পেয়ে যান ইরানিয়ান ডিফেন্ডার রোজবেহ চেসমি। কিছু বুঝে উঠার আগেই আচমকা ওয়েলসের গোলমুখে সজোরে শট মারেন চেসমি। আর তাতে খেলার শেষ বাঁশি বাজার কিছু সময় আগে লিড পেয়ে যায় ইরান।

ওয়েলসের হারও তাতে নিশ্চিত হয়ে যায় প্রায়। স্টেডিয়ামে উপস্থিত ওয়েলস দর্শকদের মাথায় হাত। দুঃখ শেষ করে মাথা থেকে ওয়েলস দর্শকরা হাত নামাতে যাবেন, ঠিক সেই সময় আবারও আক্রমণ ইরানের। ইনজুরি সময়েই তিন মিনিটের ব্যবধানে ওয়েলসের জালে আবারও গোল করে বসেন ইরানের রামিন রেজাইন। যার ফলে আহমেদ বিন আলী স্টেডিয়ামে শেষ পর্যন্ত ২-০ গোল ব্যবধানের জয়ের হাসি হাসে ইরান। ফেভারিট হয়েও হার দেখে মাঠ ছাড়ে গ্যারেথ বেলের ওয়েলস। সম্পাদনা: খালিদ আহমেদ

এলআরবি/কেএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়