শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২২, ১২:৩৮ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০২২, ০৬:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ফুটবল বিশ্বকাপ খেলতে এসেছি, রাজনীতি করতে নয়’

এডিন হাজার্ড

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের শুরু থেকেই পশ্চিমা বিশ্বের সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিল কাতারের বিভিন্ন নিষেধাজ্ঞা। কাতার বিশ্বকাপে সমকামীদের প্রবেশ নিষিদ্ধের সিদ্ধান্ত। যে সিদ্ধান্তের প্রতিবাদে মাঠের বাইরে এবং ভেতরে সরব ভূমিকায় দেখা যাচ্ছে ইউরোপিয়ান ফুটবলারদের।

বিশেষ করে জার্মানি, নেন্দারল্যাণ্ডস, ওয়েলস ও ইংল্যান্ড সমর্থকরা এটা নিয়ে এতটাই মাতামাতিতে ব্যস্ত যে মাঠের খেলাতে মনোযোগ নেই তেমন। আর সেটাতেই বেঁধেছে বিপত্তি। জাগোনিউজ

বিশ্বকাপে জার্মানি তাদের প্রথম ম্যাচে হারে জাপানের বিপক্ষে। সে ম্যাচে জার্মানির খেলোয়াড়রা মাঠের ভেতর মুখে হাত দিয়ে নীরব প্রতিবাদ করে ফিফার সিদ্ধান্তের প্রতি। আর সেটার কারণেই সমালোচকরা বলছেন মাঠের খেলায় নজর দিলে হয়তো হারতে হতো না জার্মানদের। বেলজিয়ান তারকা ফুটবলার এডিন হাজার্ডও তাই মনে করেন।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়াম কোনো মতে জয় পেয়েছে উত্তর আমেরিকার দেশ কানাডার বিপক্ষে। ম্যাচ শেষে সমকামীদের সমর্থনে ওয়ানলাভ আর্মব্যান্ড সম্পর্কে এডিন হাজার্ড ম্যাচ শেষে বলেন, তারা জার্মানি হয়তো আরও ভালো করতে পারতো। কিন্তু তারা জিততে পারেনি। আমরা এখানে ফুটবল খেলতে এসেছি, এখানে কোন রাজনৈতিক বার্তা দিতে আসিনি। এসব বার্তা দেওয়ার জন্য অন্য আরও অনেকে রয়েছে। আমাদের ফুটবলের দিকে মনোযোগ দেয়া উচিত। রিপোর্ট: ঝুমুরী বিশ্বাস

জেবি/এইচএ

  • সর্বশেষ