শিরোনাম
◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২২, ১১:১৫ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০২২, ০৫:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পায়ে চোট, মাঠেই কাঁদলেন নেইমার

নেইমার

স্পোর্টস ডেস্ক: সার্বিয়ার বিপক্ষে জয় পেলেও ব্রাজিল শিবিরে চিন্তার ভাঁজ। দলের বড় তরকা নেইমার জুনিয়র চোট নিয়ে মাঠ ছেড়েছেন। ম্যাচের ৮০তম মিনিটেই মাঠ ছেড়ে যেতে হয় নেইমারকে। মাঠ ছাড়ার পর তাকে কাঁদতেও দেখা গেছে। বাংলাদেশ প্রতিদিন

নেইমার যেদিন ছন্দে থাকেন না, সেদিনও পুরো ৯০ মিনিট খেলে থাকেন। সার্বিয়ার বিপক্ষে যদিও সেভাবে নিজের চেনা রূপে ছিলেন না। কিন্তু বরাবরের মতো এবারও খুব বাজেভাবে ফাউলের শিকার হন। এই ম্যাচ তো বটেই পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত সবচেয়ে বেশি তাকেই ফাউল করা হয়েছে। গোড়ালিতে অস্বস্তিবোধ করায় ম্যাচের ৮০ মিনিটে তাকে মাঠ থেকে তুলে নেন কোচ তিতে।

মাঠ থেকে উঠে যাওয়ার সময় অনেকটাই বিমর্ষ ছিল নেইমারের মুখচ্ছবি। ডাগআউটে বসেই গোড়ালিতে বরফ দিতে দেখা যায় তাকে। এমনকি মুখ ঢেকে কেঁদেও ফেলেন তিনি। বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন কিনা তা এখনও নিশ্চিত নয়। ব্রাজিল ভক্তরা নিশ্চয়ই দুঃসংবাদ চাইবেন না। রিপোর্ট: ঝুমুরী বিশ্বাস 

জেবি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়