শিরোনাম
◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল? ◈ প্রতিদ্বন্দ্বী তুরস্কের বাজারেও বাড়ছে বাংলাদেশের পোশাকের চাহিদা ◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২২, ০৪:২৬ দুপুর
আপডেট : ০৮ অক্টোবর, ২০২২, ০২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে কারণে পাকিস্তানের বিপক্ষে খেললেন না সাকিব

সাকিব আল হাসান

আলামিন শিবলী : নিউজিল্যান্ডের মাটিতে পরাজয় দিয়ে শুরু হলো বাংলাদেশের বাংলাওয়াশ ত্রিদেশীয় সিরিজ। শুক্রবার (৭ অক্টোবর) পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে সাকিববিহীন বাংলাদেশ দল হারে ২১ রানের ব্যবধানে। একাদশে ছিলেন না সাকিব। যদিও ম্যাচ শুরুর আগের দিন নিউজিল্যান্ডে পৌঁছেছিলেন সাকিব। 

জানা গেছে, যুক্তরাষ্ট্র থেকে দীর্ঘ ভ্রমণ করে নিউজিল্যান্ডে পৌঁছা সাকিবকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। কারণ, ভ্রমণের এত ঝামেলা শেষে সাকিব ম্যাচ ‘ইম্প্যাক্ট’ কতটা পারবেন, তা নিয়ে সন্দিহান ছিলেন নীতিনির্ধারকরা। তাই সাকিবকে পাকিস্তানের বিপক্ষে একাদশে রাখেননি টিম ম্যানেজমেন্ট।

বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশ দল সপ্তাহখানেক আগে নিউজিল্যান্ডে পাড়ি জমালেও সেখানে ছিলেন না সাকিব। সিপিএল শেষে পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে দলের সঙ্গে যোগ দেয়ার কথা ছিল তার। কিন্তু ফ্লাইট ও ভিসা জটিলতায় পৌঁছাতে দেরি হয় সাকিবের। সম্পাদনা: এল আর বাদলে

এএস/এলআরবি/এএস

  • সর্বশেষ