শিরোনাম
◈ তারেক রহমানের ভারত সফর ঘিরে দিল্লিতে ‘অভ্যন্তরীণ বিরোধের’ ইঙ্গিত ◈ খেলার নিয়ম বদলে গেছে, পাল্টা প্রতিক্রিয়ার যুগ শেষ: ইরা‌নের পার্লা‌মে‌ন্টে স্পিকার ◈ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ ◈ রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী ◈ এয়ারবাসের প্রস্তাব ‘অবিশ্বাস্য প্রতিযোগিতামূলক’: ইইউ রাষ্ট্রদূত ◈ দিল্লিতে বহুতল ভবন ধস, ‘বাঁচাও, বাঁচাও’ আর্তনাদে ভারী ঘটনাস্থল ◈ শিক্ষকদের জন্য বড় সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ◈ হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ◈ ১১১ প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ওয়ার্ল্ড জোহেইরি মোলা ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের সুখবর, সোমবার থেকে টাকা পাবেন গ্রাহকরা

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২২, ০৪:২০ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২২, ০৪:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেপালে বিমানবন্দরে পা রাখতেই গ্রেপ্তার ক্রিকেটার লামিচানে

সন্দীপ লামিচানে

স্পোর্টস ডেস্ক: প্রায় এক মাস আগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল নেপালের পুলিশ। বৃহস্পতিবার নেপালের মাটিতে পা রাখেন দেশটির তরুণ ক্রিকেটার সন্দীপ লামিচানে। এরপর আর এক মুহূর্ত দেরি করেনি স্থানীয় পুলিশ। কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি পা রাখার সঙ্গে সঙ্গেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

কাঠমান্ডু পুলিশের মুখপাত্র দিনেশ রাজ বার্তাসংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছেন। লামিচানে অবশ্য নিজের দেশে ফেরার খবরটা নিজেই জানিয়েছিলেন। ব্যক্তিগত ফেসবুক পাতায় তিনি জানিয়েছিলেন কখন, কোন ফ্লাইটে করে ফিরছেন দেশে। সঙ্গে তিনি জানান, তিনি নির্দোষ। ‘ষড়যন্ত্রমূলক’ এই মামলায় আদালতে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন, ক্রিকেটে ফেরার আশার কথাও জানান তিনি। 

গত ৫ সেপ্টেম্বর লামিছানের বিরুদ্ধে কাঠমান্ডু পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়। তখন অবশ্য সিপিএল খেলতে তিনি অবস্থান করছিলেন ওয়েস্ট ইন্ডিজে। অভিযোগের পর অতি শিগগির কাঠমান্ডু পুলিশের কাছে রিপোর্ট করার আদেশও দেওয়া হয় তাকে। এরপর নেপাল কর্তৃপক্ষের বিবৃতিও আসে।

সেখানে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রশান্ত বিক্রম মাল্লা জানান, লামিছানের এই নিষেধাজ্ঞা তদন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত চলবে। সিএএন বোর্ডের এক সভার পরই তাকে নিষিদ্ধ করা হয়। 

এই অভিযোগের পর থেকেই অবশ্য লামিচানে আত্মপক্ষ সমর্থন করে আসছেন। অবশেষে তিনি ফিরেছেন দেশে, ফিরেই গ্রেপ্তার হলেন পুলিশের হাতে।

২২ বছর বয়সী এই ক্রিকেটার নেপালের ইতিহাসের সবচেয়ে হাই-প্রোফাইল খেলোয়াড়। বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগে খেলে বেড়ান তিনি। আইপিএল থেকে শুরু করে বিগব্যাশ, লঙ্কান প্রিমিয়ার লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলেছেন তিনি। সম্পাদনা: এল আর বাদল
 

  • সর্বশেষ