শিরোনাম
◈ ক্রিকেট বো‌র্ডে নির্বাচনের লক্ষ্যে সংবিধান প্রণয়নের পথে শ্রীলঙ্কা ◈ ভারতের কাছে ১৩ গোলের লজ্জায় বাংলাদেশ ◈ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭ বিলিয়ন ডলার ◈ ঢাকার পাতাল মেট্রোরেল নির্মাণে ১০০ কোটি ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান ◈ নভেম্বরের মধ্যে বন্ধ তিন সার কারখানা চালুর উদ্যোগ সরকারের ◈ গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দার বৈঠকের অভিযোগ, প্রমাণ দিতে রাশেদ খানকে জামায়াতের চ্যালেঞ্জ ◈ ভোগান্তিতে ২২ হাজার যাত্রী, রিয়াদ বিমানবন্দরে বুধবার থেকে ফ্লাইট চালুর সম্ভাবনা ◈ ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতের সময় এগিয়ে এসেছে, বাংলাদেশে ৩ দিন বৃষ্টির পূর্বাভাস ◈ জাপানের বিগ-বি পরিকল্পনা কী, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ঘিরে বাংলাদেশের সম্ভাবনা এবং ভারতকে যুক্ত করতে চায় কেন? ◈ মাদুশাঙ্কার ক্যারিয়ার সেরা বোলিংয়ে ধস পাকিস্তানের, ফাইনা‌লে শ্রীলঙ্কা

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২২, ০৪:৪১ দুপুর
আপডেট : ০৩ অক্টোবর, ২০২২, ০৪:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যৌন নিপীড়নের শিকার সেই শিশুদের কাছে ক্ষমা চাইলো ক্রিকেট অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার ক্রিকেটাঙ্গনে বিভিন্ন সময় যৌন নিপীড়নের শিকার হওয়া শিশুদের কাছে ক্ষমা চেয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। শিশু যৌন নিপীড়নকে ‘ভয়ংকর সমস্যা’ আখ্যা দিয়ে ঘটনার পুনরাবৃত্তি রোধে আরও পদক্ষেপ নেওয়ার কথা বলেছে সিএ।

সম্প্রতি অস্ট্রেলিয়ার ন্যাশনাল রিড্রেস স্কিম বা জাতীয় প্রতিকার কর্মপরিকল্পনায় সই করেছে সিএ। অস্ট্রেলিয়ায় প্রাতিষ্ঠানিক পর্যায়ে শিশু যৌন নিপীড়নের শিকার হওয়াদের জন্য এ স্কিম চালু হয়েছে। -প্রথমআলো

বিভিন্ন সময় নির্যাতনের শিকার হওয়া শিশুদের এ স্কিমের আওতায় এনে প্রয়োজন অনুযায়ী চিকিৎসাসেবা ও পরামর্শ দেওয়ার পাশাপাশি নানা ধরনের সাহায্য-সহযোগিতা করা হয়।

সোমবার সিএর চেয়ারম্যান লাচলান হেন্ডারসন সিডনি মর্নিং হেরাল্ডকে বলেন, ‘শিশু যৌন নিপীড়নের মতো ভয়ংকর সমস্যা সমাজে এবং ক্রিকেটসহ বিভিন্ন খেলায় দীর্ঘদিন ধরে হয়ে আসছে। যা ঘটে গেছে, তা আমরা বদলাতে পারব না।

তবে ভুক্তভোগীদের যেটুকু পারা যায় সহযোগিতা করা দরকার। অস্ট্রেলিয়ার ক্রিকেটে জড়িত থাকা অবস্থায় কেউ যৌন নিপীড়নের শিকার হয়ে থাকলে ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থনা করছি।

অস্ট্রেলিয়ার ক্রিকেটে শিশু যৌন নিপীড়নের ঘটনা একাধিকবার শোনা গেছে। চলতি বছরের শুরুতে সাবেক এক জুনিয়র ক্রিকেটার সিএর বিরুদ্ধে মামলা করেন। তার অভিযোগ, ১৯৮৫ সালে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের ভারত ও শ্রীলঙ্কা সফরের সময় যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন।

এর আগে ২০০৯ সালে স্কুলশিক্ষার্থী নিপীড়নের দায়ে অস্ট্রেলিয়ার সাবেক রাজ্য ক্রিকেটার ইয়ান কিংকে কারাদণ্ড দেওয়া হয়। নব্বইয়ের দশকে কোচ থাকার সময় তিনি এ অপরাধ করেছিলেন বলে প্রমাণিত হয়। ন্যাশনাল রিড্রেস স্কিমে যোগ দেওয়ার পর ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের অধীন রাজ্য সংস্থাগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।

এ বিষয়ে হেন্ডারসন বলেন, আমরা সব রাজ্য সংস্থাকে স্কিমে যোগ দেওয়ার জন্য উৎসাহিত করছি। ভুক্তভোগীদের প্রতি কীভাবে সহযোগিতার হাত আরও বাড়িয়ে দেওয়া যায়, ক্রিকেট অস্ট্রেলিয়া এখন সেই উপায় খুঁজছে।

  • সর্বশেষ