শিরোনাম
◈ নির্বাচনী প্রচারণায় ওসমান হাদির ‘ভুয়া’ বোন সেজে নাহিদ ইসলামের পক্ষে ভোট চাইলেন নারী (ভিডিও) ◈ ইস্তেহার বিশ্লেষণ তিন দলের: উন্নয়নের ব্যাপক প্রতিশ্রুতি, বাস্তবায়ন কতটা বাস্তবসম্মত  ◈ আজ সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান ◈ ভোটের দিন মেট্রোরেল চলাচল নিয়ে যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা ◈ মার্সেইকে গোল বন্যায় ভাসা‌লো পিএসজি ◈ ভার‌তের বিরু‌দ্ধে কেন খেলবে না সেটাই বুঝতে পারছি না, পাকিস্তানের অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যে কোনো বড় দলের সা‌থে আমা‌দের লড়াই করার ক্ষমতা আ‌ছে, বল‌লেন নেপালের অধিনায়ক ◈ আজ রাজধানীর ৮ স্থানে তারেক রহমানের নির্বাচনী জনসভা ◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২২, ০৯:৩৬ রাত
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২২, ০৯:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

 নারী ফুটবলাদের বেতন বাড়ানোর ইঙ্গিত বাফুফে সভাপতির

 নারী ফুটবলার

স্পোর্টস ডেস্ক: সাফ নারী চ্যাম্পিয়নশিপ জিতে বাংলাদেশে ফিরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে আলোচনা করে বাংলাদেশ নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেন, আমাদের তো চাওয়ার শেষ নেই; এরপরও মূলত প্র্যাকটিস ফ্যাসিলিটিজ ও সম্মানীর বিষয়ে কথা বলেছি। সভাপতি স্যার আমাদের বিষয়টি বাস্তবায়ন করবেন বলে জানিয়েছেন।

বাংলাদেশের নারী ফুটবলাররা মাসিক সম্মানী পান তিন ক্যাটাগরিতে। কেউ ৮ হাজার, কেউ ১০ আবার কেউ ১২ হাজার টাকা পান। সাবিনাদের প্রস্তাব ছিল সম্মানী বাড়ানোর। সেই সম্মানী বাড়িয়ে কতটা দাবি করেছেন সেটা অবশ্য বলেননি, ‘আমরা একটা অঙ্ক বলেছি, ফেডারেশন সেটা দেখবে। ঢাকা পোস্ট

২০০৯ সাল থেকে নারী দলের সঙ্গে আছেন কোচ গোলাম রব্বানী ছোটন। তার সম্মানী বাড়বে কি না এই প্রসঙ্গে ছোটন বলেন, আমরা দিনের অধিকাংশ সময় ফুটবলেই দিই। বাসায় মেহমান হিসেবেই থাকি। মাস শেষে আমাদের সম্মানী বাড়লে, বাসায় সম্মানও বাড়বে। সাবিনাদের সঙ্গে আমাদের বিষয়টিও সভাপতি মহোদয় বিবেচনা করবেন বলে জানিয়েছেন।

সম্মানী ছাড়া অনুশীলনের সুযোগ-সুবিধা নিয়ে কথা হয়েছে। আধুনিক ফুটবলে অনুশীলন এখন বিজ্ঞান-প্রযুক্তি নির্ভর। অনুশীলন আরো ভালো করতে নারী দলে আরো একটি জিপিএস চেয়েছেন তারা, আমরা অনুশীলনে সুবিধার জন্য আরেকটি জিপিএস চেয়েছি। আশা করি কিছুদিন পর পাব।
আজকের সভার পর সাবিনাদের ছুটিও মিলেছে। ২৮ সেপ্টেম্বর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত ২০ দিন ছুটি পাবেন সাবিনারা। ছুটি পাওয়ার আগ পর্যন্ত নারী ফুটবলাররা বাফুফে ভবনেই থাকবেন। রিপোর্ট: মাকসুদ রহমান

  • সর্বশেষ
  • জনপ্রিয়