শিরোনাম
◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২২, ০৪:৪০ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২২, ০৪:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চার বছর পর আইপিএলে হোম-অ্যাওয়ে ম্যাচ ফিরছে 

আইপিএল

স্পোর্টস ডেস্ক: ২০২০ সালে বিশ্বব্যাপি ছড়িয়ে পড়ে করোনা মহামারি। তখন থেকেই বন্ধ বিশ্বের বৃহত্তম ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট আইপিএলে হোম-অ্যাওয়ে ম্যাচ। এর ফলে ২০২০, ২০২১ ও ২০২২ টানা এই তিনটি বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অনুষ্ঠিত হয়নি কোন হোম-অ্যাওয়ে ম্যাচ। করোনার প্রকোপ কমেছে তাই ২০১৯ সালের পর চার বছরের ব্যবধানে ২০২৩ সালে আবারো আইপিএলে হোম-অ্যাওয়ে ম্যাচ অনুষ্ঠিত হবে।

গ্রুপ পর্বে দশটি দল নিজস্ব হোম ভেন্যুতে যতগুলো ম্যাচ খেলবে, প্রতিপক্ষের মাঠেও ততটি ম্যাচই খেলবে। এই বিষয়ে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) বরাত দিয়ে একটি বিবৃতি দিয়ে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেছেন, আইপিএলের পরবর্তী আসর দশটি দল নিয়ে হোম এবং অ্যাওয়ে ফরম্যাটে হবে। দশটি দল তাদের নির্ধারিত মাঠে খেলবে।

যদিও করোনার প্রকোপ থাকায় গত কয়েক আসরের আইপিএল হোম-অ্যাওয়েতে অনুষ্ঠিত হয়নি। ভারতের কয়েকটি প্রদেশ মিলিয়ে অনুষ্ঠিত হয়েছিল সেই আইপিএল।

এদিকে সামনের বছর দেখা যেতে পারে মেয়েদের আইপিএলও। বিসিসিআইয়ের সেই বিবৃতিতে সৌরভ আরও বলেন, বিসিসিআই এখন মেয়েদের আইপিএল নিয়েও কাজ করছে। সামনের বছর আমরা আইপিএলের পরবর্তী আসর শুরু করতে যাচ্ছি। রিপোর্ট: মাকসুদ রহমান

  • সর্বশেষ
  • জনপ্রিয়