শিরোনাম
◈ শুল্কের চ্যালেঞ্জের মধ্যেও যুক্তরাষ্ট্রে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, আয় বেড়েছে ১১.৫১ শতাংশ ◈ ‘আসামে এলে ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেব’, রাহুলকে হিমন্ত ◈ বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ ব্যবসায় নামতে চায় টিসিবি ◈ অল্প সময়ে বেশি ফলন, কৃষকের আগ্রহ বাড়ছে মুড়িকাটা পেঁয়াজে ◈ শুধু সনদনির্ভর শিক্ষা নয়, গবেষণা ও প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ে একাধিক সুপারিশ কমিটির ◈ মাইকিং করে বাণিজ্যমেলার মাঠে ভাঙচুর, ভেকু দিয়ে গেট ভাঙছেন শেকৃবি শিক্ষার্থীরা: মাঠ বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দেওয়ার দাবি ◈ মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট নিয়ে যে নতুন সিদ্ধান্ত ◈ এবার বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড আড়াই ঘণ্টা পোশাক শ্রমিকদের অবরোধ ◈ জাতীয় নিরাপত্তা শুধু সামরিক প্রস্তুতি নয়, প্রয়োজন শক্তিশালী প্রতিষ্ঠান: রাষ্ট্রপতি

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৬, ০৭:২৩ বিকাল
আপডেট : ০২ নভেম্বর, ২০২৬, ০৭:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকড

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে। গত ১ নভেম্বর রাতে অ্যাকাউন্টটির নিয়ন্ত্রণ নেয় হ্যাকাররা। এরপর সেখান থেকে অবৈধ ক্রিপ্টোকারেন্সি, বেটিং সাইট ও ফিশিং লিংকসংবলিত বিভিন্ন অননুমোদিত বার্তা পাঠানো হচ্ছে।

বিসিবি সূত্রে জানা গেছে, হ্যাকাররা অ্যাকাউন্টটির নিয়ন্ত্রণ নেওয়ার পর বোর্ডের খেলোয়াড়, কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে এসব ক্ষতিকর বার্তা পাঠাচ্ছে।

এ ঘটনায় জরুরি সতর্কতা জারি করেছে বিসিবি। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বিসিবির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পাঠানো কোনো লিংকে ক্লিক করা বা প্রবেশ করা থেকে বিরত থাকতে হবে।

একই সঙ্গে এ ধরনের সন্দেহজনক বার্তা এড়িয়ে চলার পাশাপাশি কোনো লিংকের মাধ্যমে ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড কিংবা লগইনসংক্রান্ত গোপন তথ্য শেয়ার না করার অনুরোধ জানিয়েছে বোর্ড।

বিসিবি আরও জানিয়েছে, হ্যাক হওয়া অ্যাকাউন্টটি পুনরুদ্ধার এবং এর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সাইবার নিরাপত্তা দল কাজ করছে। অ্যাকাউন্টটি সম্পূর্ণ নিরাপদ হওয়ার পর এ বিষয়ে পরবর্তী আপডেট জানানো হবে।

  • সর্বশেষ