শিরোনাম
◈ ১২ হাজারের বেশি অভিবাসীকে ফেরত পাঠিয়েছে সৌদি ◈ বিশ্বকা‌পে চমক দেখা‌নো কেপ ভার্দের ফুটবলাররা দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেন ◈ 'আমার মৃত্যুর পর আমার লাশ যেনো এফডিসিতে নেওয়া না হয়': রোজিনার বিস্ফোরক মন্তব্য ◈ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, ৩ বন্ধুর মর্মান্তিক মৃত্যু ◈ বিচার বিভাগে বড় পরিবর্তন, একযোগে ৩৮ বিচারকের নতুন পদায়ন ◈ যুক্তরাষ্ট্রের পেন্টাগনকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম সামরিক সদর দপ্তর ‘দি অক্টাগন’ উদ্ভোধন করল মিশর ◈ ‌বিশ্বকা‌পে এবার ব্রাজিল ও আর্জেন্টিনা কতদূর যাবে,জা‌নি‌য়ে দি‌লো সুপারকম্পিউটার  ◈ বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বাড়াতে পশ্চিমবঙ্গ পুলিশের নতুন পরিকল্পনা ◈ বিশ্বের ১০ জনবহুল দেশের ৮টিই নেই বিশ্বকাপে: কেন পিছিয়ে বাংলাদেশ-ভারত? ◈ মৌসুমি নিম্নচাপের প্রভাবে ৫ জেলায় বন্যার সতর্কতা জারি

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৬, ০১:২২ রাত
আপডেট : ০৬ জুলাই, ২০২৬, ০৩:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হলান্ডের হেডে পিছিয়ে ব্রাজিল, শেষ সময়ে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ: খেলাটি সরাসরি দেখুন

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে দীর্ঘ সময় গোলশূন্য লড়াইয়ের পর অবশেষে জালের দেখা পেল নরওয়ে। ম্যাচের ৭৯ মিনিটে আর্লিং হলান্ডের দুর্দান্ত হেডে এগিয়ে গেছে ইউরোপের দলটি। ফলে এখন বিদায়ের শঙ্কায় পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথমার্ধে গোলের দেখা মেলেনি। চতুর্থ মিনিটে প্যাট্রিক বার্গের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। অন্যদিকে প্রথমার্ধে পেনাল্টি পেয়েও ব্রুনো গিমারায়েস গোল করতে ব্যর্থ হন। তার শট অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিল্যান্ড।

দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ চালায় ব্রাজিল। বদলি হিসেবে মাঠে নেমেই সহজ সুযোগ নষ্ট করেন এনদ্রিক। পরে রায়ানের দূরপাল্লার জোরালো শটও দারুণ সেভে ফিরিয়ে দেন নিল্যান্ড। গোলের খোঁজে হাইড্রেশন ব্রেকের আগে রায়ান ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লির জায়গায় নেইমার এবং দানিলোকে মাঠে নামান ব্রাজিল কোচ।

তবে ম্যাচের মোড় ঘুরে যায় ৭৯ মিনিটে। ডান প্রান্ত থেকে ভেসে আসা নিখুঁত ক্রসে দুর্দান্ত টাইমিংয়ে হেড করেন আর্লিং হলান্ড। ব্রাজিলের গোলরক্ষকের কোনো সুযোগ না রেখে বল জালে জড়িয়ে নরওয়েকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন ম্যানচেস্টার সিটির এই তারকা স্ট্রাইকার।

হলান্ডের এই গোলে এখন চাপে পড়ে গেছে ব্রাজিল। ম্যাচে ফেরার জন্য শেষ মুহূর্তে সর্বশক্তি দিয়ে আক্রমণে ঝাঁপাতে হবে সেলেসাওদের। অন্যদিকে গুরুত্বপূর্ণ এই লিড ধরে রেখে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করার অপেক্ষায় নরওয়ে।

ব্রাজিলের একাদশ: অ্যালিসন; ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল, মারকিনিয়োস, দানিলো; গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, কাসেমিরো, ব্রুনো গিমারায়েস; রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র ও ম্যাথেউস কুনিয়া।

নরওয়ের একাদশ: ওরিয়ান নিয়ল্যান্ড; মোলার উলফে, হেগেম, ক্রিস্টোফার আজের, জুলিয়ান রিয়েরসন; প্যাট্রিক বার্গ, সান্দের বের্গে, মার্টিন ওডেগার্ড; আন্তোনিও নুসা, এরলিং হলান্ড ও আলেকজান্ডার সোরলোথ।

খেলাটি সরাসরি দেখতে আমাদের সাথেই থাকুন

''

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়