শিরোনাম
◈ ট্রাম্প কি বালোগানের নিষেধাজ্ঞা তুলে দিতে পারবেন? সমর্থকদের জল্পনা ◈ অবশেষে দেড় লাখ টাকায় মীমাংসা, ১২ দিন অনশনের শেষে প্রেমিকের বাড়ি ছাড়লেন নুসরাত! ◈ শেরওয়ানির জন্য আড়াই ঘণ্টা ফ্লাইট আটকে রাখলেন বিমান কর্মকর্তা, ভোগান্তিতে শতাধিক যাত্রী ◈ এডিপিতে প্রকল্পের জট বাড়ছেই, সময় ও ব্যয় দুটোই ঊর্ধ্বমুখী ◈ বিশ্বকাপের খেলা ঘিরে নিরাপত্তা জোরদার, বড় স্ক্রিনে থাকবে পুলিশের নজর ◈ বাংলাদেশ-চীন ঘনিষ্ঠতায় নজর রাখছে ভারত: জয়সওয়াল ◈ দেশের বিভিন্ন স্থানে কালেমাখচিত পতাকা মিছিল, নেপথ্যে কী? ◈ মারামারি নয়, ‌বিশ্বকা‌পের খেলা উপভোগ করুন : বাংলা‌দে‌শি ভক্ত‌দের শান্তির বার্তা ব্রাজিল ও আর্জেন্টিনার দূতের ◈ বাংলাদেশ-ইরান স্পিকারের বৈঠক, শান্তি প্রক্রিয়ায় বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত ◈ মিয়ানমারে কী ঘটছে, কেন আতঙ্কে বাংলাদেশ সীমান্ত?

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৬, ০১:২৮ রাত
আপডেট : ০৪ জুলাই, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লিড ধরে রাখতে পারল না মিসর, আত্মঘাতী গোলে সমতা অস্ট্রেলিয়ার: খেলাটি সরাসরি দেখুন

বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে এগিয়ে থেকেও সেই লিড ধরে রাখতে পারেনি মিসর। প্রথমার্ধে ইমাম আশুরের গোলে এগিয়ে থাকা আফ্রিকার দলটি দ্বিতীয়ার্ধের শুরুতে একাধিক সুযোগ নষ্ট করে, এরপর মোহাম্মদ হানির আত্মঘাতী গোলে ১-১ সমতায় ফেরে অস্ট্রেলিয়া।

আর্লিংটনে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছিল অস্ট্রেলিয়া। পঞ্চম মিনিটে ক্রিশ্চিয়ান ভলপাতোর জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসে। এরপর জর্ডান বসও গোলের সুযোগ তৈরি করলেও মিসরের রক্ষণভাগ তা প্রতিহত করে।

চাপের মধ্যেও প্রথম সুযোগ থেকেই গোল তুলে নেয় মিসর। ১৩তম মিনিটে করিম হাফেজের নিখুঁত ক্রস থেকে দুর্দান্ত হেডে জাল খুঁজে নেন ইমাম আশুর। চলতি বিশ্বকাপে এটি ছিল তার দ্বিতীয় গোল। সেই গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় মোহাম্মদ সালাহর দল।

প্রথমার্ধের বাকি সময়ে অস্ট্রেলিয়া একাধিক আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি। অন্যদিকে মিসরের রক্ষণে রামি রাবিয়া ও ইয়াসের ইব্রাহিমের দৃঢ়তায় সব প্রচেষ্টা ব্যর্থ হয়। তবে বিরতির আগে চোট পান অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ খেলোয়াড় জর্ডান বস, যা দলটির জন্য দুশ্চিন্তার কারণ হয়ে ওঠে।

বিরতির পর ব্যবধান বাড়ানোর দারুণ সুযোগ পেয়েছিল মিসর। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও ওমর মারমুশ লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন। সুযোগ নষ্টের মাশুল দিতে বেশি সময় লাগেনি।

৫৫তম মিনিটে ফ্রি-কিক থেকে উড়ে আসা বল ক্লিয়ার করতে গিয়ে ভুল করেন মোহাম্মদ হানি। তার পা ছুঁয়ে বল জড়িয়ে যায় মিসরের জালেই। আত্মঘাতী সেই গোলে ১-১ সমতায় ফিরে ম্যাচে নতুন করে প্রাণ ফেরায় অস্ট্রেলিয়া।

আত্মঘাতী গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে দুই দলই। সমতায় থাকা এই লড়াইয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করতে জয় পেতে মরিয়া মিসর ও অস্ট্রেলিয়া।

এই ম্যাচের বিজয়ী দল আগামী ৫ জুলাই বিশ্বকাপের শেষ ষোলোয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে। বর্তমানে ম্যাচটি ১-১ সমতায় রয়েছে এবং দুই দলই জয়ের লক্ষ্যে লড়াই চালিয়ে যাচ্ছে।

 

খেলাটি সরাসরি দেখতে চোখ রাখুন আমাদের এই থ্রেডে।

'

  • সর্বশেষ
  • জনপ্রিয়