শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ০৪ জুন, ২০২৬, ১০:২৮ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ নারী দলের বিপক্ষে সাদা বলের সিরিজের সূচি প্রকাশ করেছে নিউ জিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আজ পাপেটোয়েটোতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সূচি প্রকাশ করা হয়।

সূচি অনুযায়ী, আগামী ডিসেম্বরে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ নারী দল। ১০ ডিসেম্বর নেলসনে প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে টাইগ্রেসদের এই কিউই মিশন।

বাংলাদেশের বিপক্ষে এই সিরিজটিই হবে আগামী মৌসুমে নিউ জিল্যান্ড নারী দলের একমাত্র ঘরোয়া সিরিজ। ১০ ও ১২ ডিসেম্বর নেলসনের স্যাক্সটন ওভালে হবে প্রথম দুটি টি-টোয়েন্টি। এরপর দল যাবে ওয়েলিংটনে, যেখানে ১৫ ডিসেম্বর তৃতীয় টি-টোয়েন্টি এবং ১৮ ডিসেম্বর হবে প্রথম ওয়ানডে ম্যাচ। সিরিজের বাকি দুটি ওয়ানডে ম্যাচ মাউন্ট মঙ্গানুইতে মাঠে গড়াবে ২১ ও ২৩ ডিসেম্বর।

বাংলাদেশ নারী দলকে আতিথ্য দেওয়ার আগে কিউই পুরুষ দল ঘরের মাঠে ভারতের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে। অক্টোবরে শুরু হতে যাওয়া সেই সিরিজে রয়েছে পাঁচটি টি-টোয়েন্টি, পাঁচটি ওয়ানডে ও দুইটি টেস্ট।

প্রথম টি-টোয়েন্টি ১০ ডিসেম্বর, নেলসন

দ্বিতীয় টি-টোয়েন্টি ১২ ডিসেম্বর, নেলসন

তৃতীয় টি-টোয়েন্টি ১৫ ডিসেম্বর, ওয়েলিংটন

প্রথম ওয়ানডে ১৮ ডিসেম্বর, ওয়েলিংটন

দ্বিতীয় ওয়ানডে ২১ ডিসেম্বর, মাউন্ট মঙ্গানুই

তৃতীয় ওয়ানডে ২৩ ডিসেম্বর, মাউন্ট মঙ্গানুই

  • সর্বশেষ
  • জনপ্রিয়