শিরোনাম
◈ জাতিসংঘের প্রতিবেদন ‘অত্যন্ত ভুল তথ্যে ভরা’, ১,৪০০ মৃত্যুর হিসাব প্রত্যাহারের দাবি শেখ হাসিনার! ◈ শহীদ জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা,ঢাকা ১৬ টি স্থানে বস্ত্র বিতরনে অংশ নিবেন ◈ ট্রাম্পের গলফ প্রকল্পে ভাঙছে কবরস্থান, জমি ছাড়তে নারাজ কৃষকেরা, ক্ষোভে ফুঁসছে ভিয়েতনামের গ্রামবাসী ◈ ট্রাম্পের দেওয়া যে ২ শর্তে ঝুলে আছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি ◈ ইরানের সঙ্গে যুদ্ধে ধ্বংস হয়েছে ৬ হাজার ৪৭৩টি ইসরায়েলি বাড়ি: জেরুজালেম পোস্ট ◈ আজ রা‌তে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আর্সেনাল ও পিএস‌জি মু‌খোমু‌খি ◈ বর্ষায় গো-খাদ্যের ভরসা যমুনার চর, ঘাসের হাটে মিলছে কৃষকের স্বস্তি ◈ পথ দেখাচ্ছে বাংলাদেশের নতুন প্রজন্মের তরুণীরা : প্যারিসে অধ্যাপক ইউনূস ◈ বিশ্বমঞ্চে বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূমিকার প্রশংসা জাতিসংঘের ◈ বিশ্বকা‌পের গ্রুপ প‌র্বে বেলজিয়ামের সামনে মিশর-ইরান ও নিউজিল্যান্ড চ্যালেঞ্জ

প্রকাশিত : ৩০ মে, ২০২৬, ০৯:৩৮ সকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকা‌পের গ্রুপ প‌র্বে বেলজিয়ামের সামনে মিশর-ইরান ও নিউজিল্যান্ড চ্যালেঞ্জ

স্পোর্টস ডেস্ক : ইউরোপের অন্যতম শক্তিশালী দল বেলজিয়ামকে বিশ্বকাপের গ্রুপ পর্বে খেলতে হ‌চ্ছে ‘জি’ গ্রুপে। তাদের সঙ্গে রয়েছে আফ্রিকার পরাশক্তি মিশর, এশিয়ার নিয়মিত বিশ্বকাপ অংশগ্রহণকারী ইরান এবং ওশেনিয়া অঞ্চলের প্রতিনিধি নিউজিল্যান্ড।

আগামী ১৫ জুন সিয়াটল স্টেডিয়ামে বেলজিয়াম ও মিশরের ম্যাচ দিয়ে এই গ্রুপের খেলা শুরু হবে। একই দিনে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে মুখোমুখি হবে ইরান ও নিউজিল্যান্ড।

বিশ্বকাপে এটি বেলজিয়ামের ১৫তম অংশগ্রহণ। কোচ রুডি গার্সিয়ার অধীনে খেলতে যাওয়া ‘রেড ডেভিলস’রা ২০১৮ বিশ্বকাপে তৃতীয় হওয়ার সাফল্যকে ছাড়িয়ে যেতে চায়। ---- বাংলানিউজ

ইউরোপিয়ান বাছাইপর্বে গ্রুপ ‘জে’ থেকে সহজেই জায়গা করে নেয় দলটি। আট ম্যাচে পাঁচ জয় ও তিন ড্রয়ে অপরাজিত ছিল তারা।লিচেনস্টাইনকে ৭-০ গোলে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে বেলজিয়াম।
মিশর বিশ্বকাপে খেলবে চতুর্থবারের মতো। হোসাম হাসানের শিষ্যরা আফ্রিকান বাছাইপর্বের ‘এ’ গ্রুপে শীর্ষে থেকে টিকিট নিশ্চিত করেছে। ১০ ম্যাচে আট জয় ও দুই ড্রয়ে অপরাজিত ছিল ফারাওরা। দলের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ বাছাইপর্বে করেন ৯ গোল।

এশিয়ার অন্যতম শক্তিশালী দল ইরান টানা সপ্তমবারের মতো বিশ্বকাপে খেলবে। আমির গালেনোইয়ের দল এএফসি বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে নিজেদের গ্রুপের শীর্ষে থেকে বিশ্বকাপ নিশ্চিত করে। উজবেকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ড্রয়ে জোড়া গোল করে দলকে বিশ্বকাপে তুলতে বড় ভূমিকা রাখেন স্ট্রাইকার মেহদি তারেমি।

অন্যদিকে নিউজিল্যান্ড বিশ্বকাপে ফিরছে ২০১০ সালের পর। এবার প্রথমবারের মতো ওশেনিয়া ফুটবল কনফেডারেশন (ওএফসি) সরাসরি একটি বিশ্বকাপ টিকিট পাওয়ায় সুযোগ কাজে লাগিয়েছে অল হোয়াইটসরা। বাছাইপর্বের শেষ ধাপে ফিজি ও নিউ ক্যালেডোনিয়াকে হারিয়ে মূল পর্বে জায়গা করে নেয় তারা।

পরিসংখ্যানের বিচারে গ্রুপটির সবচেয়ে সফল দল বেলজিয়াম। বিশ্বকাপে তাদের সেরা সাফল্য ২০১৮ সালের তৃতীয় স্থান। অন্যদিকে মিশর, ইরান ও নিউজিল্যান্ড তিন দলই এখনো বিশ্বকাপের গ্রুপ পর্ব পেরোতে পারেনি।

তবে ইতিহাস বলছে, ইরান ও নিউজিল্যান্ড চমক দেখানোর সামর্থ্য রাখে। ইরান অতীতে যুক্তরাষ্ট্র, মরক্কো ও ওয়েলসকে হারালেও কখনো নকআউট পর্বে উঠতে পারেনি। ২০১০ বিশ্বকাপে নিউজিল্যান্ড ইতালির সঙ্গে ড্র করে টুর্নামেন্ট শেষ করেছিল একমাত্র অপরাজিত দল হিসেবে।

গ্রুপ পর্ব শেষে গ্রুপ চ্যাম্পিয়ন দল ১ জুলাই সিয়াটলে রাউন্ড অব ৩২-এ খেলবে। রানার্স-আপ দল ৩ জুলাই ডালাসে মুখোমুখি হবে ‘ডি’ গ্রুপের রানার্স-আপের। তৃতীয় স্থানে থাকা দলও সেরা তৃতীয় দলের তালিকায় থেকে নকআউট পর্বে ওঠার সুযোগ পেতে পারে। কাগজে-কলমে বেলজিয়ামই ‘জি’ গ্রুপের ফেবারিট। তবে সালাহর মিশর, তারেমির ইরান এবং ক্রিস উডের নিউজিল্যান্ড তাদের জন্য কঠিন পরীক্ষা হয়ে উঠতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়