শিরোনাম
◈ সা‌কিব আল হাসান সরাসরি সাইনিংয়ে জাফনা কিং‌সের হয়ে লঙ্কা প্রিমিয়ার লি‌গে খেলতে পারেন  ◈ ঈদের আগে স্বর্ণের দাম কমাল বাজুস ◈ ২৮ জুন একমাত্র টেস্ট, বাংলাদেশ সিরিজের সূচি ঘোষণা করলো জিম্বাবুয়ে ◈ পাচার হওয়া অর্থ ফেরাতে আবারও ‘সাধারণ ক্ষমা’ সুবিধা আনছে সরকার ◈ আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন খাল পুনঃখনন ও নজরুল জন্মজয়ন্তী ◈ শার্শায় পুত্রবধুকে ধর্ষনে শশুর গ্রেফতার ◈ সীমান্তে বিএসএফের খুঁটি বসানোর চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি ◈ দুই দিনে জমা ৩৩ মনোনয়নপত্র, এবার যাচাই-বাছাই, বি‌সি‌বির নির্বাচন ৭ জুন ◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া

প্রকাশিত : ২৩ মে, ২০২৬, ০৯:৩৫ সকাল
আপডেট : ২৩ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‌কি‌সের আন্ডারডগ, বিশ্বকাপে মরক্কো হট‌ফেভা‌রিট, কো‌চের দাবি 

স্পোর্টস ডেস্ক : এবা‌রের বিশ্বকা‌পে আফ্রিকা থেকে সবার আগে খেলা নিশ্চিত করে‌ছে মরক্কো। তারা বাছাইয়ে ‘ই’ গ্রুপে অপরাজিত থাকে। আর এটাই প্রমাণ করে, কাতার বিশ্বকাপের সাফল্যের পুনরাবৃত্তি এবারও করতে চায় অ্যাটলাস লায়নরা। বড় বড় ফুটবলবোদ্ধাদের হিসাবনিকাশ উল্টে দিয়ে ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালে উঠে যায় মর‌ক্কো।

আফ্রিকার প্রথম দল হিসেবে শেষ চারে উঠে এসে গড়ে ইতিহাস। এই চমক-জাগানিয়া সাফল্যটা ছিল তাদের সুদূরপ্রসারী পরিকল্পনারই ফসল। খুঁজে খুঁজে বের করে বিভিন্ন দেশে বড় হওয়া মরোক্কান প্রবাসী ফুটবলারদের দলে ভিড়িয়েই সাফল্য পেয়েছে তারা। কাতার বিশ্বকাপে খেলা অনেক খেলোয়াড়কেই দেখা যাবে এবারের বিশ্বকাপেও। 

চার বছর আগের চেয়ে এবার তারা আরও অভিজ্ঞ, আরও পরিণত। তবে সেমিফাইনালে ওঠার স্মৃতি নিয়েই গত কয়েক বছর তারা জাবর কাটেনি। বিশ্বের আনাচ-কানাচে প্রতিভাবান মরোক্কান মেধাবী ফুটবলারদেরও খুঁজে বের করেছে তারা। সম্প্রতি তারা ফ্রান্সে বড় হয়ে ওঠা এবং ফ্রান্সের বিভিন্ন বয়সভিত্তিক দলে খেলা আইয়ুব বুয়াদ্দিকে মরক্কোর হয়ে বিশ্বকাপ খেলাটা নিশ্চিত করেছে।

ফ্রেঞ্চ লিগ ওয়ানে খেলা বুয়াদ্দির আগে ফুলহামের ডিফেন্ডার ইসা দিওপকেও মরক্কোর পতাকাতলে নিয়ে আসা নিশ্চিত করে দেশটির ফুটবল ফেডারেশন। সব মিলিয়ে মরক্কো বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চটা দিয়েই সেরা ফল আনতে চায়। এ ক্ষেত্রে তাদের অনুপ্রেরণা হতে পারে মরক্কো অনূর্ধ্ব-২০ দলের বিশ্বকাপ জয়। 

গত অক্টোবরে চিলিতে হওয়া ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে হট ফেবারিট আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হন মরোক্কান যুবারা। সাধারণত ৪-১-৪-১ কিংবা ৪-৩-৩ ফরমেশনে খেলে থাকে মরক্কো।

রক্ষণ জমাট রেখে দ্রুতই আক্রমণে উঠে আসার কৌশল দলটির। সুশৃঙ্খল ডিফেন্স মরক্কোর। সেই ডিফেন্স ভেঙে জালের ছোঁয়া পেতে যেকোনো দলকেই হিমশিম খেতে হবে। উইঙ্গার এবং ফরোয়ার্ডদের দ্রুতগতিতে পাল্টা আক্রমণেও ভয়ংকর হয়ে উঠতে পারে দলটি। আক্রমণভাগের হাকিম জিয়েশ দলটির অন্যতম বড় তারকা।

 তাঁর সৃজনশীল পাস ও দূরপাল্লার শট দলকে আক্রমণে এগিয়ে রাখে। মাঝমাঠের সোফিয়ান আমরাবাত ধারে খেলেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। দলটির আলোচিত ডিফেন্ডার খেলেন পিএসজিতে। আর গোলবারের নিচে অতন্দ্র প্রহরীর ভূমিকায় থাকবেন ইয়াসিন বোনো।

তবে যাঁর অধীনে চার বছর আগে ইতিহাস গড়েছিল মরক্কো, সেই কোচ ওয়ালিদ রেগরাগুই এবারের বিশ্বকাপে মরক্কো দলের সঙ্গে নেই। বিশ্বকাপ শুরুর মাস তিনেক আগেই পদত্যাগ করেন মরক্কোর ফুটবল ইতিহাসে অন্যতম সফল এই কোচ। তাঁর উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ ওয়াহবি।

সব মিলিয়ে বিশ্বকাপের মঞ্চে মরক্কো এখন আর শুধু আন্ডারডগ নয়। কাতারের রূপকথা পেছনে ফেলে তারা এখন নিজেদের প্রতিষ্ঠিত শক্তি হিসেবে প্রমাণ করতে প্রস্তুত।

২০২৬ বিশ্বকাপ শুরুর প্রায় মাস তিনেক আগে পদত্যাগ করেন কোচ ওয়ালিদ রেগরাগুই। তার উত্তরসূরি হয়ে আসেন মোহাম্মদ ওয়াহবি। বেলজিয়ামে জন্ম নেওয়া ওয়াহবির কাঁধে বিশ্বকাপের আগে দলের দায়িত্ব তুলে দেওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছে মরক্কো অনূর্ধ্ব-২০ দলের হয়ে তাঁর সাফল্য। ৪৯ বছর বয়সী এই কোচের অধীনেই প্রথমবারের মতো গত বছর অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জেতে মরক্কোর যুব দল। দেশটির ফুটবলপ্রেমীদের আশা, সিনিয়র দলকেও তিনি সাফল্য এনে দেবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়