শিরোনাম
◈ গ্রাহকের ক্রেডিট কার্ড ব্যবহার করে টাকা আত্মসাৎ, গ্রেপ্তার সাবেক ব্যাংক কর্মকর্তা ◈ রামিসার বাসার পাশ থেকে ৫ বছরের শিশু নিখোঁজ, ৪ দিনেও মেলেনি খোঁজ ◈ অপরাধ দমনের বডিক্যাম এবার পিটি-প্যারেডে, সমালোচনার মুখে পুলিশের সিদ্ধান্ত ◈ কড়াইল-ভাষানটেকে জাপানি মডেলের স্যাটেলাইট সিটি, সাংহাইয়ের আদলে বদলাবে পুরান ঢাকা : আসছে মেগা প্রকল্প ◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৬, ১১:৫৬ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ব‌্যাটার‌দের ব্যর্থতায় নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে পরাজ‌য়ে সি‌রিজ শুরু বাংলা‌দে‌শের

স্পোর্টস ডেস্ক: বাংলা‌দেশ ক্রিকেট দল জয় দিয়ে সিরিজের শুরুটা করতে পারলো না। নিউজিল্যান্ডের দেওয়া ২৪৮ রান তাড়া করতে নেমে ২২১ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। কিউইদের কাছে টাইগারদের হার ২৬ রানে। আইপিএল ও পিএসএলের কারণে দলে নেই প্রথমসারির একঝাক তারকা। তারপরও তুলনামূলক দুর্বল নিউজিল্যান্ডকে হারাতে পারলো না বাংলাদেশ।

বিদ্যুৎ বাঁচাতে দিনে ম্যাচ। মিরপুর শের-ই-বাংলায় টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন কিউই কাপ্তান টম ল্যাথাম। তবে নিউজিল্যান্ডের ব্যাটারদের শুরুতেই কঠিন পরীক্ষা নেন তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। ২৩ বলে ৭ রান করা নিক কেলিকে বোল্ড করেছেন শরীফুল। তবে ঠিকই ফিফটি তুলে নিয়েছেন হেনরি নিকোলস। ৮৩ বলে সর্বোচ্চ ৬৮ রানের ইনিংস খেলেছেন কিউই এ ওপেনার।

টম ল্যাথাম, মোহাম্মদ আব্বাস ভালো করতে পারেননি। তবে, শেষের দিকে ডিন ফক্সক্রফটের ফিফটিতে ২৪৭ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।

জবাবে ব্যাট করতে নেমে ২১ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। তবে ৯৩ রানের জুটি গড়ে স্বাগতিকদের উদ্ধার করেন সাইফ হাসান ও লিটন দাস। সাইফ ৫৭ রান করলেও, ফিফটি মিসের হতাশা নিয়ে ফিরেছেন লিটন।

বড় ইনিংস খেলতে পারেননি আফিফ। ৪৯ বলে তার ব্যাট থেকে এসেছে ২৭ রান। ছিল না কোনো বাউন্ডারি কিংবা ছক্কার মার। মেহেদী হাসান মিরাজও করেছেন হতাশ। তবে চেষ্টা করেছিলেন তাওহীদ হৃদয়। কিন্তু তার ৬০ বলে ৫৫ রানের ইনিংসটি শুধু হারের ব্যবধানই কমাতে পেরেছে।নিউজিল্যান্ডের হয়ে ৪টি উইকেট নিয়েছেন ব্লেয়ার টিকনার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়