শিরোনাম
◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৬, ০৬:১২ বিকাল
আপডেট : ১০ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

নারী বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি, অংশ নিলেই বাংলাদেশ পাবে ৩ কোটি টাকা 

স্পোর্টস ডেস্ক : নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে জু‌নে। ইংল্যান্ড হতে যাওয়া বৈশ্বিক এই টুর্নামেন্টের জন্য রেকর্ড প্রাইজমানি ঘোষণা করেছে আইইসিসি।

সবশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রাইজমানি ছিল ৭৯ লাখ ৫৮ হজার ডলার। তবে এবারের আসরের থাকছে তার চাইতেও প্রায় দশ শতাংশ বেশি প্রাইজমানি। ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মোট প্রাইজমানি ৮৭ লাখ ৬৪ হাজার ডলার।

বৈশ্বিক এই টুর্নামেন্টে এতো প্রাইজমানি কিছু অর্থ বহন করে। বিশেষ করে নারীদের ক্রিকেট উন্নয়নে বেশ আগ্রহী আইসিসি।

প্রথমবারের মতো ১২ দল নিয়ে হবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্ট চ্যাম্পিয়ন দল পাবে প্রায় ২৩ লাখ ৪০ হাজার ডলার। রানার্স আপ দলের জন্য বরাদ্দ ১১ লাখ ৭০ হাজার ডলার। সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দুই দল পাবে প্রায় ৬ লাখ ৭৫ হাজার ডলার করে।

গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্য নির্দিষ্ট পরিমাণ আর্থিক প্রনোদনা পাবে দলগুলো। এছাড়াও টুর্নামেন্টে অংশ নেওয়া প্রতিটি দল ন্যূনতম ২ লাখ ৪৭ হাজার ডলার পাবে। যা বাংলাদেশি টাকায় প্রায় তিন কোটি টাকা।

টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যে শুরু হয়েছে ট্রফি ভ্রমণ। লন্ডনের ঐতিহ্যবাহী লর্ডস গ্রাউন্ড থেকে যাত্রা শুরু করে ট্রফিটি ইউরোপের বিভিন্ন দেশ ঘুরে ইংল্যান্ডের আয়োজক শহরগুলোতে প্রদর্শন করা হবে। যাতে দর্শক সম্পৃক্ততা বাড়ে।

আগামী ১২ জুন বার্মিংহামের এজবাস্টনে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। উদ্বোধনী দিনে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক ইংল্যান্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়