শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৬, ০৯:৫০ সকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোজা রেখে ক্রিকেট খেলা কঠিন তবে বুদ্ধি খাটিয়ে চলতে হয় : সা‌বেক ইং‌লিশ ক্রিকেটার ক‌বির আ‌লি

স্পোর্টস ডেস্ক : বিশ্বজুড়ে মুসলিমরা পালন করছে রমজান মাস। রোজা রেখে অন্য অনেক কাজের মতো ক্রিকেট খেলাটাও যে কঠিন তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু সৃষ্টিকর্তাকে খুশি করতে এইটুকু কষ্ট সহ্য করেই নেন মুসলিম ক্রিকেটাররা।

তাদেরই একজন কবির আলি। ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার রোজা রেখেই ২২ গজের লড়াইয়ে নামতেন। চ্যালেঞ্জিং হলেও কিছু কৌশল অবলম্বন করে ঠিকই সময়টা পার করতেন। --- ডেই‌লি ক্রিকেট

সম্প্রতি এক সাক্ষাৎকারে ৪৫ বছর বয়সী কবির বলেন, 'রোজা রাখা অবশ্যই কঠিন। তবে বুদ্ধিমত্তার সঙ্গে চললে দিন পার করা যায়। সঠিক পরিমাণ তরল গ্রহণ করা খুবই জরুরি। কিন্তু দিনটা ব্যস্ত হলে তা বেশ চ্যালেঞ্জিং হয়ে ওঠে।

ইংল্যান্ডের হয়ে একটি টেস্ট ও ১৪ টি ওয়ানডে খেলা কবির জানিয়েছেন সারাদিন নিজেকে টেনে নিতে দই আর প্রচুর পানি পান করতেন ইফতার থেকে সেহরীর সময়টাতে। 

অমুসলিম ক্রিকেটারদের সাথেই সময়টা বেশি কাটতো কবিরের। কিন্তু সতীর্থরা সর্বোচ্চ সাহায্য আর উদারতাই দেখাতো বলে জানান বর্তমানে ল্যাঙ্কশায়ারের এই কোচ।

তার ভাষ্যমতে, 'সহকর্মী কোচ ও খেলোয়াড়েরা বিষয়টি বোঝেন। তাঁরা জানেন আপনি রমজানের মধ্য দিয়ে যাচ্ছেন, তাই অনুশীলনে অতটা চাপ দেন না। তবে একই সঙ্গে নিজেকেও সচেতন থাকতে হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়