শিরোনাম
◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ পাথর নিক্ষেপ ঠেকাতে কক্সবাজারগামী ট্রেনে বসছে সিসি ক্যামেরা ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম ◈ সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য প্রস্তুত: পাকিস্তানকে রাজনাথ সিংয়ের কড়া বার্তা ◈ এবার লাইভে এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা দিলেন সালমান মুক্তাদির! (ভিডিও) ◈ অর্থনৈতিক দৃশ্যপট বদলে যাবে: ৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৬, ০৭:০৯ বিকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

‌মে‌হেদীর অলরাউন্ড পারফর‌মে‌ন্সে চট্টগ্রাম হারা‌লো নোয়াখালী এক্স‌প্রেস‌কে

স্পোর্টস ডেস্ক : টানা দুই জয়ে প্লে-অফের আশা জাগিয়েছিল নোয়াখালী এক্সপ্রেস। তবে ঢাকায় এসে চট্টগ্রাম রয়্যালসের কাছে হেরে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নোয়াখালীর দেওয়া ১২৭ রানের লক্ষ্য ৫ উইকেট হাতে রেখেই পেরিয়ে গেছে শেখ মাহেদী হাসানের দল। শেষ ম্যাচটি তাই নোয়াখালীর জন্য শুধুই আনুষ্ঠানিকতার। -- ডেই‌লি ক্রিকেট

এদিন টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন চট্টগ্রাম অধিনায়ক মাহেদী। বন্দর নগরীর দলটির কাপ্তানকে হতাশ করেননি শরীফুল ইসলমরা। ভালো শুরুর পরও ১২৬ রানে গুটিয়ে গেছে নোয়াখালী।

অথচ শুরুটা বেশ ভালো করেছিল নবাগত দলটি। দুই ওপেনার হাসান ইসাখিল ও সৌম্য সরকার প্রথম তিন ওভারেই তোলেন ৩৪ রান। এরপরই পথ হারায় নোয়াখালী। 

নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। তাদের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেছেন ইসাখিল। ২০ বলের ইনিংসটিতে ২টি করে বাউন্ডারি ও ছক্কা মেরেছেন তিনি। এছাড়া জাকের আলী ২৩ ও সাব্বির হোসেন করেছেন ২২ রান।

advertisement

চট্টগ্রামের হয়ে ৩.৫ ওভারে ৯ রান দিয়ে ৫টি উইকেট নিয়েছেন শরীফুল ইসলাম। অধিনায়ক মাহেদী ৩ ওভারে ১২ রান দিয়ে শিকার করেছেন ৩ উইকেট।

বোলিংয়ের মতো ব্যাটিংয়েও দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক মাহেদী। ২৯ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল চট্টগ্রাম। খাদের কিনারা থেকে দলকে টেনে তোলেন মাহেদী। এদিন দুর্দান্ত ব্যাটিং করেছেন তিনি। নোয়াখালীর বোলারদের খুব একটা সুযোগই দেননি ডানহাতি এ ব্যাটার।

মাহেদীকে দারুণ সঙ্গ দিয়েছেন আসিফ আলী। দুজনের ৫৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে সহজ জয় পায় চট্টগ্রাম। ৩৬ বলে ৪৯ রান করে অপরাজিত ছিলেন মাহেদী। আসিফের সংগ্রহ অপরাজিত ৩০ রান। নোয়াখালীর হয়ে ২টি উইকেট নিয়েছেন ইসানউল্লাহ।

  • সর্বশেষ