শিরোনাম
◈ ইংল‌্যান্ড কাউন্টি চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, বাংলা‌দে‌শের হাসানের ৭ উইকেটের কল‌্যা‌ণে জিত‌লো কেন্ট ◈ বহুমুখী সংকটে দেশের গ্যাস খাত, ৫০০ কোটির এলএনজি এখন ১২০০ কোটি টাকা ◈ কিয়েভে তিনদিনের জন্য হামলা বন্ধের নির্দেশ দিলেন পুতিন ◈ কোটি টাকা চুরি চীনা ব্যবসায়ীর, ‘দুঃখিত’ খুদে বার্তা দেওয়া সেই চালকসহ গ্রেপ্তার ৩ ◈ বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ ◈ পেনশনের আওতায় আসছেন পোশাকশিল্পের ৫০ লাখ শ্রমিক ◈ নেকড়ে হত্যা বৈধতার পথে ট্রাম্প, সিদ্ধান্ত আসতে পারে ৯০ দিনে ◈ বিদ্যুৎ-জ্বালানি সংকটে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রী তারেক রহমানের, দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘোষণা ◈ ‘স্ত্রী মেরেছেন তাই মদ পান’, ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার ◈ স্থানীয় নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, এআইতেও কড়াকড়ি ইসির

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৬, ১০:১১ দুপুর
আপডেট : ০৭ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৭৫ কোটি রুপিতে পিএসএলে হায়দরাবাদ, মালিকানায় ই‌ন্দো‌নে‌শিয়ার এফকেএস গ্রুপ

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরে সপ্তম ফ্রাঞ্চাইজি হিসেবে অংশ নেবে হায়দরাবাদ। ১৭৫ কোটি রুপিতে ফ্রাঞ্চাইজিটির মালিকানা স্বত্ব নিয়েছে ইন্দোনেশিয়ার ব্যবসায়িক প্রতিষ্ঠান এফকেএস গ্রুপ।

পাকিস্তানের ইসলামাবাদে আজ পিএসএলের ফ্রাঞ্চাইজি নিলাম অনুষ্ঠিত হয়েছে। যেখানে নতুন দল হিসেবে হায়দরাবাদের নাম তোলা হয়। 

হায়দরাবাদের বিডিং প্রাইস ছিল ১ মিলিয়ন রুপি। শেষ পর্যন্ত ফ্রাঞ্চাইজিটির দাম ওঠে ১৭৫ কোটি রুপি। ফাইনাল বিটে দলটিকে কিনে নেয় এফকেএস গ্রুপ। --- টি স্পোর্টস

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএসএলের সিইও সালমান নাসের । তিনি পিএসএল ম্যানজম্যান্টের প্রশংসা করেন। 

নাসের বলেন, ‘পিএসএল শুধু টিকেই থাকেনি বরং ভালোভাবে এগিয়ে যাচ্ছে। এরজন্য তিনি ফ্রাঞ্চাইজি ও স্পন্সর প্রতিষ্ঠান প্রশংসা পাওয়ার যোগ্য।’

ম্যানেজম্যান্ট ও স্পন্সর প্রতিষ্ঠানের প্রশংসার পাশাপাশি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট মহসিন নাকভির প্রশংসা করেন নাসের। 

এই নিলামের মাধ্যমে পিএসএলে নতুন করে দুইটি দল যোগ করার কাজ শুরু হয়েছে। আগে মুলতান সুলতানসের মালিক ছিলেন আলী তারিন। কিন্তু তিনি নিলাম থেকে সরে দাঁড়ান। এরপর ৯টি গ্রুপ নিলামে অংশ নেয়।

২০২৬ মৌসুমে যারা নিলামে দল জিতবে, তারা রাওয়ালপিন্ডি, হায়দরাবাদ, ফয়সালাবাদ, গিলগিট, মুজাফফরাবাদ অথবা শিয়ালকোট—এই শহরগুলোর যেকোনো একটির নামে দল রাখতে পারবে।

পিএসএলের ১১তম সংস্করণ শুরু ২৬ মার্চ। চলবে ৩ মে পর্যন্ত। জানুয়ারির শেষ সপ্তাহে হতে পারে প্লেয়ার ড্রাফট।

  • সর্বশেষ