শিরোনাম
◈ আবারও দুবাই শহরের কেন্দ্রীয় অংশে জোরালো বিস্ফোরণের শব্দ ◈ ওমানে ড্রোন বিধ্বস্ত : দুই শ্রমিক নিহত ◈ আজান দিলেই মসজিদে আসে সাপ, শেষ হওয়ার পরপরই আবার অদৃশ্য হয়ে যায়, আরও নানা রহস্য! ◈ ঈদ উপলক্ষে যে ৬ দিন বন্ধ থাকবে যেসব যানবাহন ◈ এবার যে সুখবর পাচ্ছেন এমপিও শিক্ষক-কর্মচারীরা ◈ ইরানে ৬০০০ লক্ষ্যবস্তুতে হামলা চা‌লি‌য়ে‌ছে যুক্তরাষ্ট্র, জা‌না‌লো ইউএস সেন্ট্রাল কমান্ড ◈ টেস্ট টিউবে প্যাক করা ২০০০ রানি পিঁপড়া পাচারের চেষ্টা, এরপর যা ঘটল ◈ পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে আজ জিত‌লেই ‌সি‌রিজ বাংলাদেশের ◈ ইরানের শাসনব্যবস্থা এখনো সুসংগঠিত, গোলকধাঁধায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ◈ হিন্দু মন্দিরে ভারতের টি-টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়ায় শুরু হ‌য়ে‌ছে রাজ‌নৈ‌তিক বিতর্ক

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৬:১১ বিকাল
আপডেট : ০৩ মার্চ, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্যালারিতে এক হাতে ক্যাচ নিয়ে কোটিপতি দর্শক

এসএ টোয়েন্টির উদ্বোধনী ম্যাচে হয়েছে রানের বন্যা। নিউল্যান্ডসে ডারবান সুপার জায়ান্টস ও এমআই কেপটাউনের মধ্যকার ম্যাচে রান হয়েছে মোট ৪৪৯। ৪০ চারের সঙ্গে ২৫ ছক্কা হাঁকান দুই দলের ক্রিকেটাররা। রায়ান রিকেলটনের ঝোড়ো ইনিংসে জয়ের সম্ভাবনা জাগিয়েও হেরেছে ১৫ রানে। 

কেপটাউনের ভেন্যুতে ডারবানের দল নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৩২ রান সংগ্রহ করে। জবাবে ৭ উইকেটে ২১৭ রানে থামে কেপটাউন। 

৬৫ বলে ১১৩ রান করেন রিকেলটন। ৫ চারের সঙ্গে ১১টি ছক্কা হাঁকান তিনি। এর মধ্যে একটি ছয় ভাগ্য বদলে দিয়েছে এক দর্শকের। ১৩তম ওভারের চতুর্থ বলে রিকেলটনের বিধ্বংসী শটে গ্যালারিতে এক হাতে ক্যাচ ধরেন ওই দর্শক। 

এসএ টোয়েন্টি টুর্নামেন্টের বিশেষ নিয়ম অনুযায়ী, গ্যালারিতে একহাতে পরিষ্কার ক্যাচ ধরতে পারলে পুরস্কার হিসেবে দেওয়া হয় ২০ লাখ র‍্যান্ড।

যার ফলে এক হাতে ক্যাচ নিয়ে ২০ লাখ র‌্যান্ডের মালিক বনে গেছেন সেই দর্শক। বাংলাদেশি মুদ্রায় যা ১ কোটি ৪৬ লাখ টাকার বেশি। মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ে গ্যালারি, সামাজিক যোগাযোগমাধ্যমেও দ্রুত ছড়িয়ে পড়ে ভিডিওটি। 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়