শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৫, ১০:০১ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়া দ‌লে একাধিক পরিবর্তন আসছে বক্সিং ডে টেস্টে 

স্পোর্টস ডেস্ক : অ‌স্ট্রেলিয়া টেস্ট দল দুই ম্যাচ আ‌গেই  অ্যাশেজ সিরিজ জিতে ফুরফুরে মেজাজে। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে দলে দেখা যেতে পারে একাধিক পরিবর্তন। পেসার জাই রিচার্ডসন ফিরছেন বলে জানা গেছে ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে।

অ্যাডিলেড টেস্ট জিতে অ্যাশেজ নিশ্চিত করার পর মেলবোর্ন টেস্টে না খেলার সম্ভাবনাই বেশি অধিনায়ক প্যাট কামিন্সের। সেই জায়গায় রিচার্ডসনের ফেরার সম্ভাবনা বেশি। তৃতীয় টেস্টের আগে দলের সঙ্গে অনুশীলন করলেও আনুষ্ঠানিকভাবে স্কোয়াডে ছিলেন না রিচার্ডসন। সবশেষ ২০২৪ সালের বক্সিং ডে টেস্টে ভারতের ১৫ সদস্যের দলে এই পেসার। একাদশে অবশ্য সুযোগ মেলেনি।

২০১৮-১৯ মৌসুমে টেস্ট অভিষেকের পর তিনটি টেস্ট খেলেছেন রিচার্ডসন। অভিজাত সংস্করণে সবশেষ খেলেছেন ২০২১ সালে। চোটের কারণে ২৯ বছর বয়সী এই পেসারের ক্যারিয়ার বারবার বাধাগ্রস্ত হয়েছে। তিন ম্যাচে তাঁর শিকার ১১ উইকেট।

চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন নাথান লায়ন। তাঁর জায়গায় অফ স্পিনার টড মারফি এগিয়ে আছেন। তবে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কোরি রকিচিওলিও প্রথমবারের মতো ডাক পেতে পারেন। এ বছর শ্রীলঙ্কা সফরে ভালো করা বাঁহাতি স্পিনার ম্যাট কুনেম্যানও আলোচনায় রয়েছেন। 

মেলবোর্ন টেস্টে স্টিভেন স্মিথের নেতৃত্ব দেওয়ার সম্ভাবনাও রয়েছে। ভার্টিগো সমস্যা কাটিয়ে উঠলে তিনি অধিনায়কত্বে ফিরবেন। এ ছাড়া শেষ মুহূর্তে দলে ঢুকে ৮২ রান করা উসমান খাজা একাদশে জায়গা ধরে রাখতে পারেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়