স্পোর্টস ডেস্ক : বিশ ব্যাশের জন্য প্রস্তুত রিশাদ হোসেন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্সের জার্সিতে দেখা যাবে টাইগার লেগ স্পিনারকে।
সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে খেলবে অস্ট্রেলিয়ার অন্যতম ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। --- অলআউট স্পোর্টস
আগেরবারও রিশাদকে দলে টানে হোবার্ট। কিন্তু বিপিএলের জন্য বিসিবির এনওসি মিলেনি। তবুও চ্যাম্পিয়ন হয়ে আরেক দফা রিশাদকে নিজেদের করে নিলো হোবার্ট।
এবার অবশ্য বিপিএল না খেলেই বিগ ব্যাশের জন্য উড়াল দিলেন রিশাদ। বিসিবিও তাকে দিয়েছে পুরো মৌসুমের জন্য এনওসি।
আগামী ১৬ ডিসেম্বর হোবার্ট হারিকেন্স তাদের প্রথম ম্যাচ খেলতে নামবে। টুর্নামেন্ট শুরু ১৪ ডিসেম্বর থেকে।
এমনিতে ২২ নম্বর জার্সি পরে খেলা রিশাদ এবারের বিগ ব্যাশে গায়ে জড়াবেন ২ নম্বর জার্সি। নতুন টুর্নামেন্ট নতুন স্বপ্ন। নতুন জার্সিতে রঙিন হোক রিশাদের বিগ ব্যাশ যাত্রা।