শিরোনাম
◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার ◈ সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’ ◈ সহ আ‌য়োজক যুক্তরা‌স্ট্রে ইরান বিশ্বকাপ খেলবে না, জানালেন ক্রীড়ামন্ত্রী ◈ বিদ্যুৎ–জ্বালানি সংকট মোকাবিলায় ব্যাংকের জন্য কঠোর নির্দেশনা জারি

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৫, ০৩:২৪ দুপুর
আপডেট : ০৪ মার্চ, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালী এক্সপ্রেসের বড় চমক, দলে ভেড়াল আরও ২ বিদেশি

বিপিএলে প্রথমবারের মতো অংশ নিতে এসে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। তাদের চমক যেন থামছেই না। সরাসরি চুক্তিতে তারকাদের দলে ভেড়ানোর পর নিলামেও বেশ ভালো মানের ক্রিকেটার নেয় তারা। এবার আরও দুই বিদেশি ক্রিকেটারকে নিজেদের করে নিল ফ্র্যাঞ্চাইজিটি।

বিপিএলের পরবর্তী আসরকে সামনে রেখে আফগানিস্তানের পেসার বিলাল সামির সঙ্গে চুক্তি করেছে নোয়াখালী এক্সপ্রেস। আফগানদের হয়ে দুটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলা বিলাল কখনোই বিপিএলে খেলার সুযোগ পাননি। এখন পর্যন্ত ৩১ ম্যাচে ৪০ উইকেট শিকার করেছেন এই আফগান পেসার।

বিলালের আগে নোয়াখালী চুক্তি করে সংযুক্ত আরব আমিরাতের পেসার ইবরার আহমেদের সঙ্গে। জাতীয় দলে খুব বেশি সুযোগ না পেলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পরিচিত মুখ তিনি। ইবরার আবুধাবি টি-টেনে ডেকান গ্ল্যাডিয়েটর্স ও আইএল টি-টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলেছেন।

তারও আগে, আফগানিস্তানের ২৬ বছর বয়সী চায়নাম্যান জহির খানকে দলে নেয় নোয়াখালী। রাজস্থান রয়্যালস, ব্রিসবেন হিট, ইসলামাবাদ ইউনাইটেড, মেলবোর্ন স্টার্স, এমআই ইমিরেটস, মন্ট্রিয়াল টাইগার্সের মতো দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে এই আফগান ক্রিকেটারের। বিপিএলেও এর আগে খেলেছেন তিনি।

জহির খানকে দলে ভেড়ানোর তথ্য নিশ্চিত করে নোয়াখালী এক্সপ্রেস লেখে, ‘আইপিএল, বিবিএল, পিএসএল, সিপিএল, বিপিএল, আইএলটি২০— সব অভিজ্ঞতা নিয়ে দ্য ম্যাজিকম্যান জহির খান এখন নোয়াখালীর হয়ে! স্বাগতম, জহির।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়