শিরোনাম
◈ জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার ◈ ফ্যামিলি কার্ডের মাঠকর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ, একের পর এক উপজেলায় ফল স্থগিত ◈ শূন্য পাসের ভয়াবহ চিত্র: তিন শতাধিক ‘নামসর্বস্ব’ প্রতিষ্ঠান, খোঁজা হচ্ছে কারণ, জবাবদিহির মুখে ২২৬ মাদ্রাসা ◈ অ‌্যাস্টন ভিলাকে হা‌রি‌য়ে টানা দ্বিতীয়বার উয়েফা সুপার কাপ জিত‌লো পিএসজি  ◈ পা‌কিস্তান দ‌লের অ‌ধিনায়ক বাবর আজম‌কে ‌ব্রিটিশ সংবাদ মাধ‌্যম থে‌কে দূরে রাখার পরামর্শ সা‌বেক ক্রিকেটারের ◈ দিশাহীন ট্রাম্পের মুখে আল্লাহর প্রশংসা! ইরানকে তুলোধনা করার দাবি, হরমুজ আমেরিকার নিয়ন্ত্রণেই ◈ মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনের উত্তরসূরি কে হচ্ছেন? ◈ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হবে আজ ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে বরফ গলছে, দিল্লি সফরে বার্তা নিয়ে ফিরছেন ত্রিবেদী ◈ প্রযোজক সমিতির নির্বাচন ঘিরে প্রশ্ন তুললেন আরশাদ আদনান: ‘আগে সিনেমা, তারপর নেতৃত্ব’

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৫, ১০:২৮ দুপুর
আপডেট : ০৫ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

শর্তসা‌পে‌ক্ষে বাবর-‌রিজওয়ান‌দের অ‌স্ট্রেলিয়ার বিগ ব‌্যা‌শে খেলার অনুম‌তি দি‌লো পা‌কিস্তান বোর্ড

স্পোর্টস ডেস্ক : শর্তসাপেক্ষে বাবর, রিজওয়ানদের অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ খেলার অনুমতি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (‌পিসিবি)‌। তবে পাক ক্রিকেট বোর্ড জানিয়েছে, তিন ক্রিকেটারকে ৪ জানুয়ারি অবধি অন্য একটি বিদেশি লিগে খেলার অনুমতি দেওয়া হয়েছে।

পিসিবি ক্রিকেটারদের স্পষ্ট বলে দিয়েছে, জাতীয় দলের খেলা বাদ দিয়ে বিদেশের লিগে খেলা যাবে না। এই শর্তেই অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে বাবর আজম, মহম্মদ রিজওয়ানদের খেলার ছাড়পত্র দিয়েছে পিসিবি। পাক সংবাদমাধ্যম জানিয়েছে, ১৪ ডিসেম্বর থেকে ২৮ জানুয়ারি বিগ ব্যাশ লিগে পাকিস্তানের ক্রিকেটাররা খেলতে পারবেন। কিন্তু জানুয়ারিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে দলে যাঁরা থাকবেন, তাঁদের সেই সময় ফিরে আসতে হবে পাকিস্তানের হয়ে খেলার জন্য।

জানা গেছে, পাকিস্তান–শ্রীলঙ্কা টি–টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ৭ জানুয়ারি। তিন ম্যাচের সিরিজের পরের দু’টি ম্যাচ হবে ৯ এবং ১১ জানুয়ারি। আগামী টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসাবেই শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ খেলবে পাকিস্তান। সিরিজের আগে পাকিস্তানের প্রস্তুতি শিবিরেও যোগ দেওয়া নির্বাচিত ক্রিকেটারদের জন্য বাধ্যতামূলক বলে জানিয়েছে পিসিবি।

এটা ঘটনা, পাকিস্তানের বেশ কয়েক জন ক্রিকেটারের খেলার কথা অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ টি–টোয়েন্টি লিগে। বাবর, রিজওয়ান ছাড়া তালিকায় রয়েছেন শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ, শাদাব খান এবং হাসান আলি। 

অন্য আইএল টি–টোয়েন্টি লিগে খেলার কথা ফখর জামান, নাসিম শাহ এবং হাসান নওয়াজের। তাঁদের ৪ জানুয়ারি পর্যন্ত খেলার অনুমতি দেওয়া হয়েছে পিসিবি’‌র তরফে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়