শিরোনাম
◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৫, ০৬:১১ বিকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আয়ারল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিমের উপলক্ষ্যটাকে স্মরণীয় করে রাখার অপেক্ষা বাড়ল। সেঞ্চুরির পথে থাকা এই ব্যাটার ও লিটন দাসের ব্যাটে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে আছে বাংলাদেশ।

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের প্রথম দিনের খেলা শেষে স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেটে ২৯৩ রান। --- অলআউট স্পোর্টস

মুশফিক ৯৯ ও লিটন ৪৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন। পঞ্চম উইকেটে এই দুই ব্যাটার এখন পর্যন্ত যোগ করেছেন ৯০ রান।

মুশফিকের শততম টেস্টের মাইলফলককে স্মরণীয় করে রাখতে ম্যাচ শুরুর আগে বিসিবির তরফ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় তার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

Advertisement

টস জিতে ব্যাটিংয়ে নেমে দলকে দারুণ শুরু এনে দেন মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। ৩৫ রান করা সাদমানকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলে ৫২ রানের উদ্বোধনী জুটি ভাঙেন অ্যান্ডি ম্যাকব্রাইন।

এরপর আইরিশ স্পিনে চাপের মধ্যে পড়ে রান তুলতে হিমশিম খান ব্যাটাররা। ম্যাকব্রাইনকে ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে মিড-অফে ক্যাচ দিয়ে ফেরেন জয় (৩৪)। এরপর ম্যাকব্রাইনকে ছক্কা হাঁকানোর পরের বলেই বোল্ড হয়ে ৮ রান করে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও।

মুমিনুল হককে নিয়ে মধ্যাহ্ন ভোজের বিরতির আগে ৩ উইকেট হারিয়ে চাপে পড়া দলকে টেনে তোলেন মুশফিক। তবে এক্ষেত্রে অবদান আছে আইরিশ ফিল্ডারদেরও। ব্যক্তিগত ২৩ ও ৪৯ রানে জীবন পান মুমিনুল। ২২ রানে থাকা মুশফিকের ক্যাচ গ্লাভসবন্দি করতে পারেননি উইকেটকিপার লরকান টাকার।

দুটি জীবন পেলেও ইনিংস বড় করতে ব্যর্থ হন মুমিনুল। চা বিরতির পর দ্বিতীয় ওভারেই সাজঘরের পথ দেখেন। ৬৩ রান করা এই ব্যাটারকে ফিরিয়ে ১০৭ রানের জুটি ভাঙেন ম্যাকব্রাইন।

দিনের বাকিটা সময় কোনো লিটনকে নিয়ে কোনো বিপদ ছাড়াই পার করেন মুশফিক। ক্রিজে এসে শুরুতে আগ্রাসী মেজাজে দ্রুত রান তোলা লিটন পরবর্তীতে টেস্ট মেজাজে ব্যাটিং করেন।

দিনের শেষ ওভারের পঞ্চম বলে নিজের প্রিয় স্লগ সুইপে চার মারার চেষ্টা করলেও সেখান থেকে এক রান নিতে পারেন মুশফিক। ফলে মাইলফলকের ম্যাচে তিন অঙ্ক স্পর্শের জন্য অপেক্ষা বাড়ল তার। সেঞ্চুরি করতে পারলে টেস্ট ইতিহাসের একাদশ ব্যাটার হিসেবে শততম টেস্টে শতক হাঁকানোর কীর্তি গড়বেন তিনি।

  • সর্বশেষ