শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫, ০৬:৩১ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোমাঞ্চকর জয় ওয়েস্ট ইন্ডিজের, ৭ রানে হারা‌লো নিউ‌জিল‌্যান্ড‌কে

স্পোর্টস ডেস্ক : অসাধারণ বোলিং পারফরম্যান্সে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৭ রানে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বুধবার অকল্যান্ডের ইডেন পার্কে এই রোমাঞ্চকর ম্যাচে নিউ‌জিল‌্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনারের দুর্দান্ত একক লড়াইও দলকে জয়ের দেখা দিতে পারেনি।

মাত্র দুই দিন আগে নিউজিল্যান্ডে পা রাখা ওয়েস্ট ইন্ডিজ শুরুতে ব্যাট হাতে ভুগলেও শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৪ রান তোলে। বোলারদের জন্য সহায়ক পিচে এ রানটাই পরে হয়ে ওঠে জয়ের ভিত্তি। -- ডেই‌লি ক্রিকেট

নিউজিল্যান্ডের ইনিংস থামিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ বোলারদের নিখুঁত লাইন-লেন্থ বোলিং। দলের হয়ে স্যান্টনার একাই লড়াই চালিয়ে যান, মাত্র ২৮ বলে করেন ৫৫ রান।

ট‌সে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন স্যান্টনার। পাওয়ারপ্লেতে কিউই বোলাররা সুবিধা আদায় করে নেন। জ্যাকব ডাফি ও কাইল জেমিসনের বলে উইকেট হারান ব্র্যান্ডন কিং ও অ্যালিক আথানাজে। ৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল ৩২/২।

অধিনায়ক শাই হোপ শুরুতে সাবধানী ছিলেন, পরে বাউন্ডারি টার্গেট করে খেলেন আক্রমণাত্মক ইনিংস। ৩৮ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেই তিনি ফিরেন, জ্যাক ফক্সের ডেলিভারি নিচু হয়ে তার লেগ স্টাম্প উড়িয়ে দেয়।

রভম্যান পাওয়েল ২৩ বলে ৩৩ রানের দ্রুত ইনিংস খেলে দলের সংগ্রহে গতি আনলেও ইনিংসের শেষভাগে ক্যারিবীয়রা থমকে যায়। তবে পরে সব কিছুই ছিল ওয়েস্ট ইন্ডিজের দখলে।

নিউজিল্যান্ডের ইনিংস শুরু করেন টিম রবিনসন ও ডেভন কনওয়ে। আঙুলে চোট পাওয়া টিম সেইফার্টের পরিবর্তে একাদশে ফেরেন কনওয়ে।

ওয়েস্ট ইন্ডিজের পেসার ম্যাথিউ ফোর্ড দুর্দান্ত বল করেন, পাওয়ারপ্লেতে তিন ওভারে মাত্র ৯ রান দিয়ে নেন এক উইকেট।

১৩তম ওভারে জেডেন সিলস এক ওভারেই দুইটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। ড্যারিল মিচেল ও মাইকেল ব্রেসওয়েল দুজনকেই ফেরান তিনি। শেষ পর্যন্ত সিলস ৪ ওভারে ৩২ রান দিয়ে নেন ৩ উইকেট।

শেষ দিকে স্যান্টনারের ঝড়ো ইনিংস নিউজিল্যান্ডকে আশার আলো দেখালেও শেষ ওভারে প্রয়োজনীয় ২০ রান তুলতে ব্যর্থ হয় দলটি।

পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি বৃহস্পতিবার একই মাঠে অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়